জেলা যুবদল সভাপতি রায়হান কবীরের সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৯:১৯ অপরাহ্ন /
জেলা যুবদল সভাপতি রায়হান কবীরের সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল

মোঃ মশিউর রহমান বিপুল ।। কুড়িগ্রাম সদর

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা যুবদলের উদ্যোগে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুড়িগ্রামের সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ নুর ইসলাম নুরু মিয়া।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর অসুস্থতার কারণে জেলা যুবদলের সভাপতি রায়হান কবীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।

দোয়া মাহফিলে কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদসহ দলের নেতাকর্মীরা রায়হান কবীরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবল ও ইদ্রিস আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ, সহ-সভাপতি মাসুদ রানা বাবু, সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপু, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সাবেক সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, চাঁদ মিয়া, সাজেদুল ইসলাম হ্যাভেন, সাবেক ছাত্রনেতা মোরশেদ হোসেন লিটুসহ জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।