শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ফুলবাড়ীতে ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের শীতবস্ত্র বিতরণ।

ডিসেম্বর 29, 2025

রনবীর রায় রাজ, ফুলবাড়ী উপজেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে সোমবার ডিসেম্বর নাওডাঙ্গা ইউনিয়নের আনন্দ বাজারের তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মডেল মাদরাসা ও ফয়জুল উলুম কওমী মাদ্রাসার শীতার্ত মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন,ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির […]

কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল | জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ডিসেম্বর 29, 2025

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম সদর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে মনোনয়ন জমা কার্যক্রম জমে উঠেছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য) কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ এর কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। জাতীয় পার্টির চারজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এর মধ্যে কুড়িগ্রাম-২ আসনে (২৬) জাতীয় […]

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাহিন গ্রেফতার

ডিসেম্বর 29, 2025

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ফ্যাসিস্ট সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন এস এম নাহিন (৫৪)। তিনি মৃত জয়নাল আবেদীনের ছেলে ও মৃত মালেকা বেওয়ার সন্তান। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ৫নং ভূরুঙ্গামারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাত আঙ্গারীয়া গ্রামে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত এস এম […]

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা

ডিসেম্বর 29, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর উলিপুরে শান্তিপূর্ণ পরিবেশে ইউএনও’র কাছে মনোনয়ন দাখিল—নির্বাচনী আমেজে জমে উঠছে মাঠ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উলিপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচেষ্টা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ ডিসেম্বর […]

রৌমারীতে বাসের ধাক্কায় শাপলা ভাস্কর্য ক্ষতিগ্রস্ত | ভোরে ঘটনাস্থলে ইউএনও ও এসিল্যান্ড

ডিসেম্বর 29, 2025

নিউজ ডেস্ক আজ ভোররাতে ঢাকা থেকে রৌমারীগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রৌমারী উপজেলা শাপলা চত্বরে নির্মিত শাপলা ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ভাস্কর্যে আঘাত করলে সেটির একটি অংশ ভেঙে যায়। ঘটনার পরপরই রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ভাস্কর্যের ক্ষয়ক্ষতি দেখেন এবং […]

কুড়িগ্রামের বেলগাছায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো: স্কুলগামী শিশুদের জীবনঝুঁকি | বন্যায় ভাঙা ব্রিজে ভোগান্তি

ডিসেম্বর 29, 2025

রতন রায় ।। বিশেষ প্রতিনিধি বন্যা শেষ হলেও ভোগান্তি কমেনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা এলাকায়। বেলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ৫নং ওয়ার্ডের উত্তর ধনঞ্জয় ব্রিজের সংযোগ সড়কটি বন্যায় ভেঙে যাওয়ার পর থেকে আজও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বাঁশের তৈরি অস্থায়ী ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা জীবনঝুঁকি নিয়ে পারাপার […]

সারাদেশে ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল, কুড়িগ্রামের ৬ জন তালিকাভুক্ত

ডিসেম্বর 29, 2025

ডেস্ক নিউজ সারাদেশে মোট ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়েছে ২৪ ডিসেম্বর। এর আগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সনদ বাতিলের বিষয়টি নিশ্চিত করে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের […]

রাতের আঁধারে আলোর দূত: রাজারহাটে ইউএনও আল ইমরানের মানবিক শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর 29, 2025

রতন রায় ।। রাজারহাট তীব্র শৈত্যপ্রবাহের কনকনে ঠান্ডা উপেক্ষা করে রাতের আঁধারে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান। রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাতে তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের হাতে নিজে শীতবস্ত্র তুলে দেন। এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় […]

ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ৫ মামলার পলাতক আসামি সোহেল রানা গ্রেফতার

ডিসেম্বর 28, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশ দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও র‌্যাবের সহযোগিতায় ৫টি মুলতবি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল রানা (৩০)-কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল এসআই মোঃ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার […]

কুড়িগ্রামে বিএসএফের পুশইন, বিজিবির হাতে আটক ৩ ভারতীয়

ডিসেম্বর 28, 2025

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক ১০৫৯ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাতটার দিকে রৌমারী উপজেলার চর […]

Verified by MonsterInsights