বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের শীতবস্ত্র বিতরণ।

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রনবীর রায় রাজ, ফুলবাড়ী উপজেলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে সোমবার ডিসেম্বর নাওডাঙ্গা ইউনিয়নের আনন্দ বাজারের তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মডেল মাদরাসা ও ফয়জুল উলুম কওমী মাদ্রাসার শীতার্ত মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে।

এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন,ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা এমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জিল্লুর রহমান ও সংগঠনের কার্যনির্বাহী সদস‍্যরা।

বিজ্ঞাপন

বস্ত্র বিতরণ শেষে, সংগঠনটির প্রধান উপদেষ্টা বলেন,এই মহৎ উদ্যোগে সামিল হতে খুবই ভালো লাগছে আমরা এই শীতের দিনে শীতের পোষাক পড়ি কিন্তু আমাদের চারপাশে হাজারও এতিম শিশুরা শীতে কষ্ট করে জীবনযাপন করছেন। তিনি আরো বলেন,মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, মানবতার সেবায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বস্ত্র বিতরণ কালে সংগঠনটির সভাপতি বলেন, প্রতিবছরের মতো এবছরও শীতার্ত মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি আসুন আমরা সকলে শীতার্ত মানুষদের পাশে দাড়াই।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]