
ফজলুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম সদর
গ্রামীণ জনপদ ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্য বিমোচন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কুড়িগ্রামে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত ই খুদা, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) জান্নাতুল ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় কুড়িগ্রাম জেলার এসডিএফ-এর আওতাভুক্ত বিভিন্ন গ্রাম সমিতির প্রশিক্ষণপ্রাপ্ত ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত যুবকরা অংশ নেন। এছাড়াও শিক্ষা বৃত্তিপ্রাপ্ত যুবক ও ৪ শতাংশ সুদে গ্রামীণ উদ্যোক্তা ঋণপ্রাপ্ত যুব উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এসডিএফ-এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তিনি গ্রাম পরিষদের সভা ও অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন এবং এসডিএফ-এর সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আপনার মতামত লিখুন :