রাজারহাটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো’র উদ্যোগে দুই শতাধিক কম্বল বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন /
রাজারহাটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো’র উদ্যোগে দুই শতাধিক কম্বল বিতরণ

মো: জাহিদ হাসান || রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে প্রতি বছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো’। শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ৩টায় রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের বিদেশি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আনিছুর রহমান লিটন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বসুনিয়া সুইট-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.ইউ. ট্রাভেলস এন্ড ট্যুরস-এর স্বত্বাধিকারী মোঃ নুর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুর উদ্দিন বলেন, “পথের আলো রাজারহাটে যে ধরনের সামাজিক ও মানবিক কাজ করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই মানবিকতার আলো রাজারহাট উপজেলা ছাড়িয়ে জেলা তথা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। এই সংগঠনের পাশে আমাদের সহযোগিতা ও ভালোবাসা সবসময় থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোঃ শাহিন মিয়া (এক্সিকিউটিভ ডিরেক্টর, মাদার লাভ এয়ার ট্রাভেলস ও ম্যানেজিং ডিরেক্টর, সুইটস লাভার), মোঃ আব্দুল আঁখির (ম্যানেজিং ডিরেক্টর, ফ্লাই কাবা বিডি), আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী (সহকারী অধ্যাপক, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ)।

কম্বল পেয়ে অনুভূতি প্রকাশ করে এক সুবিধাভোগী বৃদ্ধ বলেন, “বাবা, এই দামী কম্বলটা পায়া হামার অনেক উপকার হইল। তোমারগুলার জন্য দোয়া করি, তোমরা আরও ভালো কাজ করো। আল্লাহ তোমাদের ভালো করবে।”

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সমাজের বিত্তবানদের সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং ‘পথের আলো’র ভবিষ্যৎ কার্যক্রমে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ ও স্থানীয় সদস্যদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।