রাজারহাটে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত, আহত ২


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন /
রাজারহাটে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত, আহত ২

নিউজ ডেস্ক


কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মাসুদুর রহমান দুলু (যুবক) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে) রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের তালতলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুলু ওই এলাকার ইসহাক আলীর বড় ছেলে

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দুলুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করলে পথেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুইজন আহত হন, যাদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এতে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।