
সেপ্টেম্বর 23, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী বাজারে মাদক না পেয়ে মোটরসাইকেল আরোহীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জনতার হাতে আটক হন। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের হস্তক্ষেপে তারা মুক্তি পান এবং উপস্থিত জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এলাকা ত্যাগ করেন। ঘটনাটি ঘটে গত রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী […]

সেপ্টেম্বর 22, 2025
চিলমারী প্রতিনিধি “গাছেই আপন, গাছেই জীবন, সবুজ বাঁচাতে বৃক্ষরোপণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেয়া কসমেটিকস লিমিটেডের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কুড়িগ্রাম জেলার চিলমারীতে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) চিলমারী উপজেলার মুদাফৎথানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ […]

সেপ্টেম্বর 22, 2025
অনলাইন নিউজ ডেস্ক আজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০২১ সালের এই দিনে আইনগত প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে উত্তরাঞ্চলের কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ২০১৫ সালের ১৫ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গাপীড়িত কুড়িগ্রাম জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি […]

সেপ্টেম্বর 21, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের পুরাতন হাসপাতালপাড়ার ছেলে আফনান সাব্বির ইসলাম জাতীয় ফুটবল অঙ্গনে নতুন আলো জ্বালাচ্ছেন। SAFF U-17 Championship 2025-এ তার অসাধারণ পারফরম্যান্স কুড়িগ্রামের মানুষসহ সমগ্র দেশের ফুটবলপ্রেমীদের আনন্দিত করেছে। শনিবার বাংলাদেশের হয়ে খেলা ম্যাচে আফনান সক্রিয় ভূমিকা পালন করেন এবং দলকে শ্রীলঙ্কার বিপক্ষে ৪–০ গোলে জয় নিশ্চিত করতে সাহায্য করেন। এর আগে নেপালের বিপক্ষে […]

সেপ্টেম্বর 20, 2025
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সাপের ছোবলে লিমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নগরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিল লিমা। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভাঙলে সে গোয়ালঘরে গরু দেখতে যাওয়ার জন্য বিছানা থেকে […]

সেপ্টেম্বর 20, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের নাগেশ্বরীতে দিনে-দুপুরে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চালক শহিদুল ইসলাম (৩২) ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা মোহরটারী গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে গঙ্গারহাট বাজার থেকে তিনজন যাত্রী শহিদুলের অটোরিকশা রিজার্ভ নেয় নাগেশ্বরীর […]

সেপ্টেম্বর 20, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে আটককৃত ভারতীয় ৯৪টি গরু বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) কুড়িগ্রাম বিজিবি ক্যাম্পে প্রকাশ্য নিলামে তোলা হয়। অনুষ্ঠিত ওই নিলামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি সিন্ডিকেট মাত্র ২৯ লাখ টাকায় গরুগুলো কিনে নেয়। অভিযোগ উঠেছে, পরবর্তীতে একই গরু প্রকৃত ব্যবসায়ীদের কাছে প্রায় ৪২ লাখ টাকায় বিক্রি করা হয়। এতে সরকারের বিপুল রাজস্ব […]

সেপ্টেম্বর 18, 2025
নিউজ ডেস্ক অনলাইন ২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর ছোট ভাই বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি পেয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

সেপ্টেম্বর 18, 2025
কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার শ্রমিক উইংয়ের শীর্ষস্থানীয় ৬ জন নেতা সংগঠন থেকে অব্যাহতি পেয়েছেন। অব্যাহতি পাওয়া নেতারা হলেন—শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মোঃ মমিনুর রহমান এবং যুগ্ম সমন্বয়কারী মোঃ বাদশা মিয়া, মোঃ আবু হানিফ, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ সামিউল ইসলাম ও মোঃ দুলু মিয়া। সংগঠন সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে তারা […]

সেপ্টেম্বর 17, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী এলাকার এক কৃষক আবু বক্করকে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে মামলায় আসামি করার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের তথ্যমতে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে পুলিশ আবু বক্করের ছেলে রাসেল মিয়াকে গ্রেপ্তারের জন্য তাদের […]