
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে আটককৃত ভারতীয় ৯৪টি গরু বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) কুড়িগ্রাম বিজিবি ক্যাম্পে প্রকাশ্য নিলামে তোলা হয়। অনুষ্ঠিত ওই নিলামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি সিন্ডিকেট মাত্র ২৯ লাখ টাকায় গরুগুলো কিনে নেয়।
অভিযোগ উঠেছে, পরবর্তীতে একই গরু প্রকৃত ব্যবসায়ীদের কাছে প্রায় ৪২ লাখ টাকায় বিক্রি করা হয়। এতে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় অতিরিক্ত টাকার ভাগবাটোয়ারা নিয়ে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুড়িগ্রাম নতুন রেলওয়ে স্টেশনে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের সব ক্যামেরা নষ্ট থাকায় তারা কিছু বলতে পারছেন না।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
আপনার মতামত লিখুন :