বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে শ্রমিক উইংয়ের ৬ নেতা অব্যাহতি পেলেন এনসিপি থেকে

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার শ্রমিক উইংয়ের শীর্ষস্থানীয় ৬ জন নেতা সংগঠন থেকে অব্যাহতি পেয়েছেন।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন—শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মোঃ মমিনুর রহমান এবং যুগ্ম সমন্বয়কারী মোঃ বাদশা মিয়া, মোঃ আবু হানিফ, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ সামিউল ইসলাম ও মোঃ দুলু মিয়া।

সংগঠন সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে তারা পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী অদ্য থেকে তাদেরকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) মোঃ মাহমুদুল হাসান জুয়েল বলেন, “তাদের ব্যক্তিগত আবেদনের ভিত্তিতেই অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]