বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে মাদক না পেয়ে যুবকের টাকা ছিনতাইয়ের চেষ্টা, জনতার হাতে আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী বাজারে মাদক না পেয়ে মোটরসাইকেল আরোহীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জনতার হাতে আটক হন। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের হস্তক্ষেপে তারা মুক্তি পান এবং উপস্থিত জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এলাকা ত্যাগ করেন।

ঘটনাটি ঘটে গত রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকদ্রব্য অধিদপ্তরের একটি পিকআপ ভ্যান দিয়ে মোটরসাইকেল আরোহী আনিছুর রহমানকে ধাক্কা দিয়ে থামানো হয়। তিনি মাটিতে পড়ে গেলে স্থানীয়রা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। এসময় অধিদপ্তরের সিপাহী সোহেল জনসম্মুখে তল্লাশি চালান। মাদকজাতীয় কিছু না পেয়ে আনিছুর রহমানের পকেটে থাকা প্রায় ৪০-৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং জোরপূর্বক তাঁকে গাড়িতে তুলতে চান। এতে ক্ষুব্ধ এলাকাবাসী কর্মকর্তা-কর্মচারীদের ঘিরে ফেলে এবং গাড়িসহ আটক করে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা বেলাল বলেন, “আনিছুর রহমান চিকিৎসার টাকা ও প্রায় ৪০-৫০ হাজার টাকা সঙ্গে রেখেছিলেন। সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।” বাজারের ব্যবসায়ী জাহিদুল বলেন, “মাদক না পেয়েও তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করা হয়, এটি প্রশাসনের ন্যাক্কারজনক ঘটনা।”

খবর পেয়ে সাব-ইন্সপেক্টর আজহারুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, সিপাহী ইমরান ও জয় ঘটনাস্থলে পৌঁছান। এসময় তারা উত্তেজিত জনতার সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান এবং ভিডিও ধারণকারী এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং আটক কর্মকর্তাদের উদ্ধার করেন। এসময় কর্মকর্তারা স্থানীয় জনতার কাছে ক্ষমা চেয়ে সরে যান।

ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, “কর্মকর্তাদের আটক রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের উদ্ধার করেছি।”

এ বিষয়ে সাব-ইন্সপেক্টর আজহারুল ইসলাম দাবি করেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক থাকার সন্দেহে যুবকটিকে আটক করা হয়েছিল। তবে তাঁর কাছে কিছু না থাকায় ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়।”

এদিকে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর জান্নাতুল ফেরদৌস সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। আর ইন্সপেক্টর আবু সাইদ মোঃ নুরুন্নবী বলেন, “ঘটনার দিনে আমি কুড়িগ্রামের বাইরে অফিসিয়াল কাজে ছিলাম, এ বিষয়ে আমি অবগত নই।”

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের অপরাধে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]