
সেপ্টেম্বর 18, 2025
কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার শ্রমিক উইংয়ের শীর্ষস্থানীয় ৬ জন নেতা সংগঠন থেকে অব্যাহতি পেয়েছেন। অব্যাহতি পাওয়া নেতারা হলেন—শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মোঃ মমিনুর রহমান এবং যুগ্ম সমন্বয়কারী মোঃ বাদশা মিয়া, মোঃ আবু হানিফ, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ সামিউল ইসলাম ও মোঃ দুলু মিয়া। সংগঠন সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে তারা […]

সেপ্টেম্বর 17, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী এলাকার এক কৃষক আবু বক্করকে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে মামলায় আসামি করার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের তথ্যমতে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে পুলিশ আবু বক্করের ছেলে রাসেল মিয়াকে গ্রেপ্তারের জন্য তাদের […]

সেপ্টেম্বর 17, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচনী প্রচারণায় সহিংসতা ও অরাজকতা রোধের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতা ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে অবশ্যই উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে হবে। এ জন্য পেশিশক্তি ও কালোটাকার ব্যবহার বন্ধ করা জরুরি। নাগরিক সমাজের প্রত্যাশা গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) […]

সেপ্টেম্বর 16, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফেডারেশন বাজার এলাকার দুই বোন মারইয়াম জান্নাত ও হুমায়রা জান্নাত (পূর্ব নাম: স্নিগ্ধা রানী ও পূর্ণিমা রানী) স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাঁরা জানান, কোনো প্রকার চাপ, লোভ বা প্ররোচনা ছাড়াই সুস্থ মস্তিষ্কে ও স্বজ্ঞানে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। সম্প্রতি নোটারী পাবলিকের মাধ্যমে শপথনামা (এফিডেভিট) সম্পাদন […]

সেপ্টেম্বর 15, 2025
বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, কোনো চাপের কারণে নয়; ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের ভিত্তিতেই ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের দাবির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে […]

সেপ্টেম্বর 15, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের তবকপুর হামির বাজার এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে বাসের ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর প্রথমে তাকে মৃত মনে করা হলেও কিছুক্ষণ পর দেখা যায় তিনি নিঃশ্বাস নিচ্ছেন। তবে কেউ তাকে চিনতে না পারায় প্রাথমিকভাবে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে […]

সেপ্টেম্বর 14, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শুভ উদ্বোধন। জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতা কুড়িগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। সার্বিক সহযোগিতায় ছিল কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুড়িগ্রাম জেলা ফুটবল দল এবং গাইবান্ধা জেলা ফুটবল […]

সেপ্টেম্বর 14, 2025
✍️ আমিমুল ইহছান | সভাপতি, কুড়িগ্রাম জেলা ছাত্রদল ডেঙ্গু মশা বা এডিস মশা বিশেষ করে বিভিন্ন জায়গায় জমে থাকা পানি—যেমন ফুলের টব, কফির বা চায়ের কাপ, পুরনো টায়ার এবং অপরিচ্ছন্ন স্থানে—জন্মায় এবং সেখানে তারা ডিম পাড়ে ও বংশবিস্তার করে। এই কারণে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা যে সকল জায়গায় জন্মায়, সেগুলো পরিষ্কার রাখা এবং জমে থাকা […]

সেপ্টেম্বর 14, 2025
কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৩ মিনিট এ ভূমিকম্প অনুভূত হয়। বিস্তারিত আসছে…..

সেপ্টেম্বর 14, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাশিয়াগাড়ী গ্রামের হাফেজ ডা. ইব্রাহিম সম্প্রতি ৪৮ তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি একাধারে হাফেজে কুরআন, মাদ্রাসার প্রখর শিক্ষার্থী, এমবিবিএস ডাক্তার এবং বিসিএস ক্যাডার হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। ছাত্রজীবন থেকেই ইব্রাহিম মেধার দিক দিয়ে অন্যদের মধ্যে স্বতন্ত্র ছিলেন। তার বাবা আলহাজ্ব মাওলানা একে.এম. […]