বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

কুড়িগ্রামে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে গণআয়োজিত কর্মসূচির ঘোষণা

ডিসেম্বর 19, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি: ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে আজ একাধিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার সচেতন ছাত্র-জনতাকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, আজ জুম্মার নামাজ শেষে কুড়িগ্রাম সদর পৌর বাজার মডেল মসজিদ […]

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ডিসেম্বর 17, 2025

নিউজ ডেস্ক অনলাইন: সারা দেশে সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি সংগঠনটির নবম আহ্বায়ক কমিটি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুড়িগ্রাম জেলা শাখার কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সেক্রেটারি মুঈনুল ইসলাম ছয় […]

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডিসেম্বর 14, 2025

নিউজ ডেস্ক অনলাইন: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন। এ উপলক্ষে কৃষি অনুষদের মাননীয় ডিন প্রফেসর ড. আব্দুল আলীমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহীদ […]

এনসিপির প্রথম দফায় প্রার্থী ঘোষণা: কুড়িগ্রাম জেলার তিন আসনে মনোনয়ন পেলেন যারা

ডিসেম্বর 10, 2025

নিউজ ডেস্ক হামার কুড়িগ্রাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে দেশের মোট ১২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব প্রার্থীর নাম প্রকাশ করেন। দলটির ঘোষিত এই তালিকায় কুড়িগ্রাম জেলার তিনটি আসনেই মনোনয়ন […]

ঢাকায় ভারতীয় দূতাবাস সংলগ্ন সড়কের নতুন পরিচয়: সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর নামে ‘ফেলানী অ্যাভিনিউ’

ডিসেম্বর 10, 2025

নিউজ ডেস্ক অনলাইন: রাজধানীর গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’। সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে এ নামকরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক ফেসবুক বার্তায় এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, […]

নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-২ এ নাশকতা: ব্যানারে থাকা বিএনপি ও এনসিপি নেতার ছবি কেটে দিল দুর্বৃত্তরা

ডিসেম্বর 9, 2025

উপজেলা প্রতিনিধি, (রাজারহাট, কুড়িগ্রাম সদর) কুড়িগ্রাম কুড়িগ্রাম-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে রাতের অন্ধকারে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীদের প্রচারণায় সৌজন্যে ব্যবহৃত ব্যানার–বিলবোর্ড কেটে ফেলার ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং এনসিপির প্রার্থী […]

সিন্ডিকেট প্রশ্ন তোলায় ক্ষোভ? রৌমারীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ডিসেম্বর 9, 2025

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের রৌমারী প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনা ঘটেছে সোমবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে অবস্থিত বাংলাদেশ প্রেস ক্লাবে। ভুক্তভোগী সাংবাদিক—বাংলাদেশ প্রেস ক্লাব […]

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া, কুরআন খতম ও সদকা বিতরণ

ডিসেম্বর 5, 2025

নিউজ ডেস্ক অনলাইন: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত স্বাস্থ্যোন্নতি কামনা করে কুড়িগ্রামে দোয়া মাহফিল, কুরআন খতম ও সদকা আদায়ের আয়োজন করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গ্রামের বাড়ি সর্দার পাড়া ও আশপাশের মাদরাসা–এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কুরআন খতমের পর তার রোগ মুক্তি […]

কুড়িগ্রাম সদর হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের অভিযোগে দালাল ধরলেন ছাত্রনেতা, পুলিশ কোনো আইনি পদক্ষেপ না নিয়ে ছেড়ে দিলেন

ডিসেম্বর 4, 2025

নিউজ ডেস্ক অনলাইন | ৪ই ডিসেম্বর ২০২৫ কুড়িগ্রাম সদর হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের অভিযোগে আটক হওয়া দীর্ঘদিনের পরিচিত হাসপাতাল-দালাল নয়নকে কোনো তদন্ত ছাড়াই ছেড়ে দেওয়ায় ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা। সংগঠনটি ঘটনাটিকে “অগ্রহণযোগ্য এবং দালালচক্রকে প্রত্যক্ষভাবে সহায়তা” হিসেবে উল্লেখ করে পুলিশের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। সংগঠনটির পক্ষ থেকে […]

কুড়িগ্রামে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

ডিসেম্বর 3, 2025

নিউজ ডেস্ক অনলাইন: কুড়িগ্রামে আজ (৩ ডিসেম্বর ২০২৫) ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিনটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির পরে জেলা প্রশাসন […]