কুড়িগ্রামে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে গণআয়োজিত কর্মসূচির ঘোষণা


HK প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ১:২৮ অপরাহ্ন /
কুড়িগ্রামে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে গণআয়োজিত কর্মসূচির ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে আজ একাধিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার সচেতন ছাত্র-জনতাকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আজ জুম্মার নামাজ শেষে কুড়িগ্রাম সদর পৌর বাজার মডেল মসজিদ থেকে কফিন মিছিল বের করা হবে। মিছিলটি শাপলার উদ্দেশ্যে গমন করবে। সেখানে গায়েবানা জানাজা আদায় ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

একই সঙ্গে কুড়িগ্রামের বাইরে জুলাই আন্দোলনের সকল স্পটেও একযোগে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে নানামুখী ষড়যন্ত্র চললেও জুলাইয়ের শক্তি কখনো পরাজিত হয় না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন, “হাদি ভাই ভারতীয় আধিপত্যবিরোধী যে লড়াই শুরু করে গেছেন, সেই অসমাপ্ত কাজ আমাদেরই সম্পন্ন করতে হবে—ঐক্য, সাহস এবং রাজপথের অবিচল সংগ্রামের মাধ্যমে।”

তিনি আরও বলেন, রাজপথ ছাড়ার কোনো সুযোগ নেই; কর্মসূচিতে সক্রিয় থাকা ও শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই ন্যায়ের দাবি আদায় করা হবে।

কর্মসূচিতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, এই আন্দোলন কেবল প্রতিবাদ নয়—এটি ন্যায়, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারের প্রশ্ন