কুড়িগ্রামে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন


HK প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন /
কুড়িগ্রামে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

নিউজ ডেস্ক অনলাইন:

কুড়িগ্রামে আজ (৩ ডিসেম্বর ২০২৫) ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দিনটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির পরে জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ, সুযোগ সৃষ্টি এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।