বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন:

সারা দেশে সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি সংগঠনটির নবম আহ্বায়ক কমিটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুড়িগ্রাম জেলা শাখার কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সেক্রেটারি মুঈনুল ইসলাম ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।

বিজ্ঞাপন

ঘোষিত কমিটিতে লোকমান হোসেন লিমনকে আহ্বায়ক এবং খন্দকার আল ইমরানকে সদস্য সচিব করা হয়েছে। সাকিব মিয়াকে মুখ্য সংগঠক ও জান্নাতুল ফেরদৌস মিমকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া তাইজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আবু হায়দার রনিকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসাইন সোহান। যুগ্ম সদস্য সচিব হিসেবে আতাউর রহমান আতা, মোহাইমিনুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস যুথিসহ একাধিক নেতাকর্মী রয়েছেন।

কমিটির কাঠামো অনুযায়ী এতে ১ জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১ জন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ৬ জন যুগ্ম আহ্বায়ক, ১১ জন যুগ্ম সদস্য সচিব, ২৪ জন সংগঠক এবং ২০ জন সাধারণ সদস্য রয়েছেন। মুখপাত্র, সংগঠক ও সাধারণ সদস্য পদে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানান, এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কুড়িগ্রাম জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করাই এ কমিটির প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]