বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

বিজিবির সহকারী পরিচালক পদে উন্নীত ফুলবাড়ীর তরুণ আব্দুল্লাহ আল মামুন

জুন 12, 2026

নিজস্ব প্রতিবেদক, ফুলবাড়ী | ১২ জুন ২০২৬ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সন্তান মোঃ আব্দুল্যাহ আল মামুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহকারী পরিচালক (এডি) পদে উন্নীত হয়েছেন। এক বছরব্যাপী কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তিনি এ পদে দায়িত্ব পালনের সুযোগ লাভ করেন। পদোন্নতির এই অর্জনকে জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি তাঁর বাবা-মা, পরিবার-পরিজন […]

কুড়িগ্রাম-২ আসনে ২০২৫-২০২৬ অর্থবছরে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প অনুমোদন: গ্রামীণ উন্নয়নে ৫৫ লাখ টাকার বরাদ্দ

জুন 7, 2026

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) নির্বাচনী এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প অনুমোদন করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।   প্রকল্পগুলোর আওতায় বিভিন্ন ইউনিয়নে রাস্তা সিসি […]

রৌমারী-রাজীবপুরে চরম বিদ্যুৎ সংকট নিরসনে বিদ্যুৎ মন্ত্রীকে এমপি মোস্তাফিজুর রহমানের ডিও পত্র

জুন 7, 2026

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের সীমান্তবর্তী রৌমারী ও রাজীবপুর উপজেলায় দীর্ঘদিনের তীব্র বিদ্যুৎ সংকট নিরসন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে আধা-সরকারি পত্র (ডিও পত্র) দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান। সম্প্রতি প্রেরিত ডিও পত্রে (নং: ২৮ কুড়ি-০৪/৭৭/২০২৬) তিনি রৌমারী ও রাজীবপুর […]

ভুরুঙ্গামারীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, জিওব্যাগ ফেলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ

জুন 7, 2026

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। শনিবার বিকেল ৫টার দিকে তিনি শিলখুড়ি ইউনিয়নের ভাঙনকবলিত কয়েকটি গ্রাম ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও অনিশ্চয়তার বিভিন্ন দিক জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। […]

ফুলবাড়ীতে ৪ কিলোমিটার সড়ক সংস্কার ধীরগতিতে জনদুর্ভোগ তীব্র

জুন 6, 2026

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর থেকে কাঁঠালবাড়ী পর্যন্ত সড়কের সংস্কার কাজ ধীরগতিতে চলায় এলাকাবাসীর দুর্ভোগ ক্রমেই বাড়ছে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, ফলে স্থানীয়দের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে (২০২৫-২৬) পল্লী সড়ক ও কালভার্ট মেরামত (জিওবিএম) কর্মসূচির […]

জমিজমা বিরোধকে কেন্দ্র করে উলিপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন

জুন 6, 2026

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। উলিপুর উপজেলার ওই এলাকায় চাচাতো ভাইদের মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই বিরোধের ধারাবাহিকতায় সাম্প্রতিক […]

কচাকাটায় ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুর অভিযোগ

জুন 6, 2026

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার নদীবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পদ্মারচর (পাগলার বাজার) এলাকায় হালিমা খাতুন (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা খাতুন স্থানীয় বাসিন্দা হেলাল মণ্ডলের মেয়ে। […]

হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কুড়িগ্রামে অভিযান, ৪ চালককে জরিমানা

জুন 6, 2026

নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি যানবাহনের চালকের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে ৬টি হাইড্রোলিক হর্ন। শনিবার (৬ জুন) দুপুরে পরিবেশ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে […]

সকাল ফাঁকি, রাত পর্যন্ত রেজিস্ট্রি কার্যক্রম: নাগেশ্বরীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ

জুন 6, 2026

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি ক্রেতা ও গ্রহীতাদের ভোগান্তি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দিনের বেলা অনিয়মিতভাবে অফিস পরিচালনা করে রাত সাড়ে ৭টা পর্যন্ত রেজিস্ট্রির কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রার মো. অহেদুল ইসলামের বিরুদ্ধে। তাঁর এমন খামখেয়ালি কর্মকাণ্ডে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত […]

রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে নাগেশ্বরীতে বিশাল মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম

জুন 6, 2026

নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী-রংপুর রুটে বহুল প্রতীক্ষিত সরকারি “রংপুর মেইল” বাস সার্ভিস দ্রুত চালুর দাবিতে নাগেশ্বরীতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন। শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের ধরলা ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রাম থেকে রংপুরে যাতায়াত […]