বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রৌমারী-রাজীবপুরে চরম বিদ্যুৎ সংকট নিরসনে বিদ্যুৎ মন্ত্রীকে এমপি মোস্তাফিজুর রহমানের ডিও পত্র

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের সীমান্তবর্তী রৌমারী ও রাজীবপুর উপজেলায় দীর্ঘদিনের তীব্র বিদ্যুৎ সংকট নিরসন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে আধা-সরকারি পত্র (ডিও পত্র) দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান।

সম্প্রতি প্রেরিত ডিও পত্রে (নং: ২৮ কুড়ি-০৪/৭৭/২০২৬) তিনি রৌমারী ও রাজীবপুর উপজেলার মানুষের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পত্রে সংসদ সদস্য উল্লেখ করেন, কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলা দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ও নদীভাঙনপ্রবণ জনপদ। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব বিবেচনায় এই দুই উপজেলার উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে এলাকায় ভয়াবহ বিদ্যুৎ সংকট বিরাজ করছে, যা বর্তমানে জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, বর্তমানে রৌমারী ও রাজীবপুর উপজেলার অধিকাংশ এলাকায় ২৪ ঘণ্টায় গড়ে মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। বাকি সময়জুড়ে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ডিও পত্রে আরও বলা হয়, চলমান গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। কৃষিনির্ভর এই অঞ্চলে বিদ্যুৎ সংকটের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবামূলক কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানও ক্রমাগত অবনতি ঘটছে।

জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি প্রতিনিয়ত এ বিষয়ে অসংখ্য অভিযোগ ও অনুরোধ পাচ্ছেন বলেও পত্রে উল্লেখ করেন। দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটের কারণে স্থানীয় জনগণের মধ্যে তীব্র অসন্তোষ, হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান।

সংসদ সদস্য বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সীমান্তবর্তী এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অব্যাহত রাখতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এমতাবস্থায়, রৌমারী ও রাজীবপুর উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সার্বিক অবস্থা জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ প্রদান, লোডশেডিং হ্রাস, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

বিশেষভাবে তিনি অনুরোধ জানান, উক্ত দুই উপজেলার জন্য বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বৃদ্ধি করে বর্তমান ৪ থেকে ৬ ঘণ্টার পরিবর্তে অধিক সময় বিদ্যুৎ নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হোক। এতে এলাকার কৃষি উৎপাদন, শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রীর সদয় বিবেচনা ও দ্রুত দৃশ্যমান পদক্ষেপ কামনা করেছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]