বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ এমপি

কুড়িগ্রাম-১ আসনে দুর্গাপূজায় ২০০ শাড়ি বিতরণ, স্বচ্ছতা নিশ্চিতে তালিকা প্রকাশ এমপি আনোয়ারুল ইসলামের

অক্টোবর 20, 2026

বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে বরাদ্দ দেওয়া ২০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত থেকে এসব শাড়ি বিতরণ করেন। সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সুবিধাভোগীদের বিস্তারিত তালিকাও প্রকাশ করেছেন তিনি। প্রাপ্ত […]

প্রধানমন্ত্রীর সহায়তায় কুড়িগ্রাম-১ আসনে দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

অক্টোবর 19, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনের দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় শাড়ি বিতরণ করেছেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। উৎসবের আনন্দ প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। রোববার (১৮ অক্টোবর) ভূরুঙ্গামারী উপজেলায় […]

সংসদ সচিবালয়ের জনবলসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ কমিটির সভায় এমপি ব্যারিস্টার সালেহী

অক্টোবর 15, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram জাতীয় সংসদ সচিবালয়ের জনবলসংক্রান্ত বিষয়াদিতে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। সংসদ সচিবালয়ের জনবলসংক্রান্ত […]

ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দিরে বসছে টিউবওয়েল

অক্টোবর 12, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রতিটি মন্দিরে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার মন্দিরগুলোতে আগত ভক্ত, পুরোহিত ও দর্শনার্থীদের পানির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উপাসনালয়কেন্দ্রিক জনসমাগমে সুপেয় পানির চাহিদা পূরণে সহায়তা করবে। উদ্যোগের […]

নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর দুই স্কুলে সংস্কারে ৩০ লাখ টাকা বরাদ্দ

অক্টোবর 6, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে পরিচালন বাজেটের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে এ বরাদ্দ দেওয়া হয়েছে। নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেরামত ও সংস্কারকাজে ১৫ লাখ টাকা […]

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি সালেহী

অক্টোবর 3, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাহবুবুল আলম সালেহী। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় গুঞ্জন কমিউনিটি সেন্টারে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের […]

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আতিকুর রহমান মুজাহিদ

সেপ্টেম্বর 3, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয়সহ ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটিগুলোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। […]

শিক্ষার্থীদের সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দিলেন এমপি আনোয়ারুল ইসলাম

আগস্ট 31, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম–১ আসনের সংসদ সদস্য জননেতা মো. আনোয়ারুল ইসলামের উদ্যোগে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিজ এলাকার শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। পাশাপাশি তারা দেশের সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার […]

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন এমপি আতিকুর রহমান মুজাহিদ

আগস্ট 20, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের মিডিয়া সেল জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ। মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংসদ ভবনের ভিতরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে […]

উলিপুরে ১০ সড়ক উন্নয়নে ১১ কোটি ৭৪ লাখ টাকার প্রকল্প

আগস্ট 17, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুরে যোগাযোগব্যবস্থা উন্নয়নে দুই দফায় ১০টি সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ পাওয়ার কথা জানিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। এসব প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৪৮৫ টাকা। সোমবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে […]