বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

কুড়িগ্রাম-১ আসনে গ্রামীণ উন্নয়নে প্রথম ধাপের বরাদ্দ প্রকাশ, নগদ ৫৪ লাখ ৫৮ হাজার টাকা

জুন 6, 2026

নিজস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী-নাগেশ্বরী: কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) নির্বাচনী এলাকায় ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ব্যাপক বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত পৃথক চারটি দাপ্তরিক চিঠির মাধ্যমে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক এসব প্রকল্পের তালিকা […]

রাজারহাটে মাছবাহী পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জুন 6, 2026

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশ […]

সরকারি মালামাল বিক্রি ও ‘চুরির নাটক’ সাজানোর অভিযোগ: রৌমারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের দাবি

জুন 6, 2026

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর) একটি গোডাউনের সরকারি মালামাল বিক্রি করে পরে ‘চুরির নাটক’ সাজানোর অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী তরিকুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর মামলা না করে মালামাল থানা থেকে ফেরত আনার প্রক্রিয়া ঘিরে স্থানীয় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গোডাউন থেকে মালামাল চুরি হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে […]

জাতিসংঘের মর্যাদাপূর্ণ দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

জুন 6, 2026

সুদানের কাদুগলিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সাহস, আত্মত্যাগ ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) নিউইয়র্কে United Nations সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পদক তুলে দেওয়া […]

উলিপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক বরাদ্দ প্রথম পর্যায়ে টিআর ৩০ লাখ, কাবিটা ২৫ লাখ টাকা বরাদ্দ

জুন 6, 2026

নিজস্ব প্রতিবেদক, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে ব্যাপক প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম পর্যায়ে টিআর কর্মসূচির আওতায় ৩০ লাখ টাকা, কাবিটা (কাবিখা নগদ […]

কুড়িগ্রামের ২০ একরের সুপারি বাগান, বছরে আয় কোটি টাকার কাছাকাছি

জুন 6, 2026

কুড়িগ্রামে একই পরিবারের চার ভাই মিলে গড়ে তুলেছেন বিশাল সুপারি বাগান। প্রায় ২০ একর জমিতে ৫০ হাজারের বেশি সুপারি গাছ লাগিয়ে প্রতি মৌসুমে তারা আয় করছেন প্রায় কোটি টাকা। পাশাপাশি সাথী ফসল হিসেবে চুইঝাল, লটকন ও পানপাতা চাষ করে অতিরিক্ত আরও ৮ থেকে ১০ লাখ টাকা আয় করছেন তারা। স্থানীয়দের মতে, এটি রংপুর বিভাগের সবচেয়ে […]

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিলল ৮ কেজি ভারতীয় গাঁজা, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

জুন 6, 2026

ভুরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চালের ড্রামে লুকিয়ে রাখা ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ […]

ভূরুঙ্গামারীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভয়াবহ ক্ষতি, আগুনে পুড়ল ৯৫ দোকান

জুন 5, 2026

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের আট উপজেলার মধ্যে একমাত্র ভূরুঙ্গামারীতেই এখনও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হয়নি। আর সেই দীর্ঘদিনের অব্যবস্থাপনার খেসারত দিতে হলো ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। স্থানীয়দের অভিযোগ, নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায় অন্তত ৯৫টি দোকান। এতে প্রায় ১৫ কোটি […]

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাসেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন কায়কোবাদ

জুন 5, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, বহির্বিভাগ, শিশু ও মাতৃসেবা ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ […]

মিথ্যা মামলায় ২ দিন কারাভোগ, ৬ মাস ধরে হাজিরা

জুন 4, 2026

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে জুলাই গণঅভ্যুত্থানের একটি মামলায় ভুলবশত আটক করার ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ছাত্রলীগের কর্মী সন্দেহে তাকে আটক করা হলেও তিনি ছিলেন জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির একজন। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন পেলেও গত ছয় মাস ধরে তাকে নিয়মিত আদালতে হাজিরা […]