
জুন 29, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’— এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, কুড়িগ্রাম এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সোমবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা […]

জুন 27, 2026
নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট–সাঁকোরপাড় সড়কের খালের ওপর নির্মিত একটি ব্রিজ ভেঙে যাওয়ায় এবং সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় এক যুগ ধরে চরম দুর্ভোগে রয়েছেন ১২ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। তবে সম্প্রতি ‘হামার কুড়িগ্রাম’-এ এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে নতুন করে […]

জুন 27, 2026
নিউজ ডেস্ক, হামার কুড়িগ্রাম: এশিয়ার ৩২টি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে মঙ্গোলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর উদ্বোধনী অধিবেশন। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। উদ্বোধনী অধিবেশন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার সালেহী বলেন, আন্তর্জাতিক […]

জুন 27, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কিটক্যাট চকলেট ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। পরে পরিত্যক্ত অবস্থায় থাকা বস্তাটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে, ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্ত দিয়ে ভারতীয় কিটক্যাট চকলেটের একটি অবৈধ চালান ভূরুঙ্গামারী হয়ে নাগেশ্বরীর […]

জুন 26, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর হাতে আটক দুই বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসংলগ্ন একটি গলিতে অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। এ সময় অটোরিকশা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা দুই বস্তা কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। পরে বিষয়টি […]

জুন 24, 2026
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে জেলার অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার ২০ জন অসহায় ও দরিদ্র নারীর জন্য এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান […]

জুন 20, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী চৌরাস্তা ঘাট এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ মো. বাবলু মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত বাবলু মিয়া রৌমারী উপজেলার ধনারচর চর গ্রামের বাসিন্দা। তিনি মো. আব্দুল মোতালেবের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কর্তিমারী চৌরাস্তা ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ […]

জুন 19, 2026
নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্প যেভাবে একনেকের অনুমোদনের মাধ্যমে বাস্তবায়নের পথে এগিয়েছিল, তিস্তা মহাপরিকল্পনাও একই প্রক্রিয়ায় এগোচ্ছে এবং খুব শিগগিরই এটি একনেকে উপস্থাপন করা হবে। শুক্রবার (১৯ জুন) নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজ, […]

জুন 19, 2026
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট–সাকোরপাড় সড়কের ওপর নির্মিত একটি ব্রিজ দীর্ঘ ১৩ বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। নির্মাণের মাত্র এক বছরের মাথায় ব্রহ্মপুত্র নদের বন্যার পানির তীব্র স্রোতে ব্রিজটির নিচের অংশের মাটি সরে গেলে সেটি দেবে যায়। এরপর থেকে সংস্কার বা পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় চরম ভোগান্তিতে […]

জুন 19, 2026
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস আলী (৫০)। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আনছারের হাট তেলিয়ানিরপাড় এলাকার মৃত মেছের […]