বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে নাগেশ্বরীতে বিশাল মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী-রংপুর রুটে বহুল প্রতীক্ষিত সরকারি “রংপুর মেইল” বাস সার্ভিস দ্রুত চালুর দাবিতে নাগেশ্বরীতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন।

শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের ধরলা ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রাম থেকে রংপুরে যাতায়াত সহজ করতে সরকারি “রংপুর মেইল” বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও চাকরিজীবীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে বেসরকারি বাসের অতিরিক্ত ভাড়া ও অনিয়মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, দ্রুত সরকারি বাস সার্ভিস চালু করা হলে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় কমবে এবং সময় সাশ্রয় হবে। পাশাপাশি উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে “রংপুর মেইল” বাস সার্ভিস চালু না হলে উত্তর ধরলা অঞ্চলের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন ও মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে অংশ নেওয়া ভূরুঙ্গামারীর কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “রংপুরে ক্লাস করতে যেতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লেগে যায়। সরকারি বাস চালু হলে ভাড়া কমবে, সময়ও বাঁচবে।”

নাগেশ্বরীর ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বলেন, “মালামাল আনা-নেওয়া থেকে শুরু করে হাসপাতালে রোগী নিতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। দ্রুত বাস সার্ভিস চালু করা এখন সময়ের দাবি।”

ট্যাগ: · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]