শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

মার্চ 26, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেস ক্লাব এবং সামাজিক সংগঠনের […]

অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র তীরে নিরাপত্তা জোরদার, পুলিশ সুপারের তদারকি

মার্চ 25, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। আগামী ২৬ মার্চ অনুষ্ঠিতব্য এ স্নান উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠু, নিরাপদ ও শৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা […]

অভিনব কৌশলে জুয়ার আসরে অভিযান: পথচারী সেজে ৫ জুয়ারী গ্রেফতার

মার্চ 25, 2026

আসাদুজ্জামান আসাদ, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। পথচারী সেজে অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। গ্রেফতারকৃতরা হলেন—পরেশ, সুনীল, মানিক, বিমল ও মোসলেম। পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) বিকাল ৪টা ৩৫ মিনিটে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট বাজারের একটি সেডের ভেতরে […]

উলিপুরে প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলে চুরি, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

মার্চ 25, 2026

দীর্ঘদিন বন্ধ থাকায় ১০টি ফ্যান চুরি, পাঠদান ব্যাহত—সিলিপ ফান্ড নিয়েও প্রশ্ন নূর মোহাম্মদ রোকন, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামদাস ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলা ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় সুযোগ বুঝে দুর্বৃত্তরা তালা ও জানালার গ্রিল ভেঙে শ্রেণিকক্ষ ও অফিসকক্ষ থেকে ১০টি ফ্যান চুরি করে নিয়ে গেছে। একটি […]

কুড়িগ্রাম উলিপুরে রান্না ঘরের আগুনে পুড়ে ছাই পাঁচটি বসতঘরের আসবাবপত্র ও চারটি গরু

মার্চ 25, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম উলিপুরে রান্না ঘরের আগুনে পুড়ে ছাই পাঁচটি বসতঘরের আসবাবপত্র ও চারটি গরুসহ পুরো বাড়ি । মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ ঘটনা ঘটে।এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রফিকুল ইসলাম। এলাকাবাসী জানায়, মৃত নওশের আলীর ছেলে রফিকুল […]

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

মার্চ 25, 2026

ফজলুল করীম ফরাজী ।। কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানাধীন এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি মো. জাহিদ হাসান (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কচাকাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় মামলা (নং-০৭, তারিখ: ২৩/০৩/২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, […]

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহ*ত্যা দিবস পালিত

মার্চ 25, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম ২৫ মার্চ গণহ*ত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত […]

উলিপুরে গণহত্যা দিবস পালন: শহীদদের প্রতি শ্রদ্ধা, ইতিহাস স্মরণে আলোচনা সভা

মার্চ 25, 2026

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত নৃশংস গণহত্যার স্মরণে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার ৭১ এর স্মৃতি স্তম্ভ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা […]

অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি বন্ধে ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযান

মার্চ 24, 2026

মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী প্রতিনিধি জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশ খোলাবাজারে জ্বালানি তেল বিক্রিকারী বিভিন্ন দোকানে নিয়মিত অভিযান চালাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট এলাকার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় […]

স্বামীর স্বীকৃতি না পেয়ে সন্তানসহ দুই স্ত্রীর অনশন

মার্চ 23, 2026

মোঃ মিজানুর রহমান ।। নাগেশ্বরী কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমরপুর মাস্টারপাড়া এলাকায় স্বামীর স্বীকৃতি না পেয়ে দুই স্ত্রী তাদের সন্তানদের নিয়ে অনশন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আপেল মাহমুদ (৩০), পিতা আবুল হোসেন ও মাতা আমেনা বেগম। তিনি কুমিল্লায় লেখাপড়ার সময় প্রথম স্ত্রী হোসনা আক্তার (৩০)-এর সঙ্গে পরিচয়ের […]

Verified by MonsterInsights