অভিনব কৌশলে জুয়ার আসরে অভিযান: পথচারী সেজে ৫ জুয়ারী গ্রেফতার


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন /
অভিনব কৌশলে জুয়ার আসরে অভিযান: পথচারী সেজে ৫ জুয়ারী গ্রেফতার

আসাদুজ্জামান আসাদ, রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। পথচারী সেজে অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।

গ্রেফতারকৃতরা হলেন—পরেশ, সুনীল, মানিক, বিমল ও মোসলেম।

পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) বিকাল ৪টা ৩৫ মিনিটে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট বাজারের একটি সেডের ভেতরে জুয়া খেলা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ কৌশলী অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে জুয়ার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।