বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলে চুরি, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

দীর্ঘদিন বন্ধ থাকায় ১০টি ফ্যান চুরি, পাঠদান ব্যাহত—সিলিপ ফান্ড নিয়েও প্রশ্ন

নূর মোহাম্মদ রোকন, উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামদাস ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলা ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় সুযোগ বুঝে দুর্বৃত্তরা তালা ও জানালার গ্রিল ভেঙে শ্রেণিকক্ষ ও অফিসকক্ষ থেকে ১০টি ফ্যান চুরি করে নিয়ে গেছে। একটি ফ্যান খুলতে না পেরে দুমড়ে-মুচড়ে কক্ষেই ফেলে রেখে যায় তারা। প্রতিষ্ঠানের পাশেই সহকারী শিক্ষক ফেরদৌসি বেগম এর বাসা, তিনি বলেন আজ বুধবার ২৫ মার্চ স্থানীয় ছেলে স্কুল মাঠে খেলাধুলা করতেছে তারা দেখে স্কুলে গেটের তালা খোলা পরে আমাকে ডাকলে আমি এসে দেখি যে তালা ভেঙ্গেছে ফ্যান একটি রুমে মুচড়ে টেবিলে উপরে পড়ে আছে পরে আমি প্রধান শিক্ষক জানাই।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মাসুদা বেগম দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ে পাঠদানে অনীহা, শৃঙ্খলার অভাব ও প্রশাসনিক দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত ক্লাসে না গিয়ে সহকারী শিক্ষকদের নিয়ে আড্ডায় সময় কাটান। অন্যদিকে সহকারী শিক্ষকরাও নিজেদের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন, যা তদারকির কোনো ব্যবস্থা নেই।
সরেজমিনে দেখা গেছে, ক্লাস চলাকালীন সময়েও অনেক শিক্ষার্থী মাঠে খেলাধুলা করছে, আর শিক্ষকরা বসে গল্প করছেন। ফলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এছাড়া বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজেও অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের চারপাশে গাইড ওয়াল নির্মাণের কথা থাকলেও আংশিক কাজ করে শতভাগ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে প্রধান শিক্ষকের যোগসাজশের কথাও বলছেন স্থানীয়রা।
বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ থাকলেও অধিকাংশ কক্ষে আলো জ্বালানো হয় না। বিভিন্ন স্থানে শুধু হোল্ডার বসানো হলেও বাল্ব নেই। এমনকি বিদ্যালয়ের মূল ফটকের হোল্ডারেও কোনো বাল্ব দেখা যায়নি।
অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান ফটকের একটি গেটপাল্লা প্রায় দুই বছর ধরে ভাঙা থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, এসব অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়ে পড়েছে। কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা থাকলেও বাস্তবে প্রতিটি শ্রেণিতে উপস্থিতি মাত্র ৫-৬ জনে নেমে এসেছে।
এর আগেও প্রধান শিক্ষক মাসুদা বেগমের বিরুদ্ধে সিলিপ ফান্ডের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

এ বিষয়ে প্রধান শিক্ষক মাসুদা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিদ্যালয় থেকে ১০টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেছেন বলেও জানান। কাউকে সন্দেহ করা হচ্ছে কি ন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কাউকে দেখিনি, তাই কারও নাম বলতে পারছি না।
দায়িত্বে অবহেলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমি মাঝেমধ্যে স্কুলে গিয়ে দেখে এসেছি।”
বিদ্যালয়ে বিদ্যুতের লাইট না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে লাইট লাগানো হয়েছিল, পরে সেগুলো চুরি হয়ে যায়। এরপর আর নতুন করে লাইট লাগানো হয়নি।
এ বিষয়ে ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেনর সঙ্গে কথা হলে তিনি জানান বিদ্যালয়ের ক্লাস থেকে ১০টি ফ্যান চুরি হয়েছে। বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানিয়েছিলেন, আমি থানায় জিডি করতে বলেছি।
বিদ্যালয়ের লাইট ও সিসি ক্যামেরা না থাকার বিষয়ে তিনি বলেন, পরবর্তীতে এসব ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]