বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম উলিপুরে রান্না ঘরের আগুনে পুড়ে ছাই পাঁচটি বসতঘরের আসবাবপত্র ও চারটি গরু

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম উলিপুরে রান্না ঘরের আগুনে পুড়ে ছাই পাঁচটি বসতঘরের আসবাবপত্র ও চারটি গরুসহ পুরো বাড়ি । মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রফিকুল ইসলাম। এলাকাবাসী জানায়, মৃত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।

ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোয়ালঘরসহ পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোয়ালঘরে থাকা চারটি গরু, একটি রান্নাঘর, তিনটি বসতঘর ও ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া ঘরে মজুত রাখা প্রায় ২০ মণ ধান, ৪ মণ সরিষা ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী আগুনে ভস্মীভূত হয়।

বিজ্ঞাপন

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আজিতা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমরা শেষ আমাদের কি হবে,

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]