শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুরে মোবাইল কোর্ট: অবৈধ জ্বালানি তেল বিক্রিতে জরিমানা, বাজারে তদারকি জোরদার

মার্চ 23, 2026

শাহ্জাহান খন্দকার , উলিপুর কুড়িগ্রামের উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে জুম্মাহাট এলাকার গুনাইগাছের মোঃ রুহুল আমিন (পিতা: নুরুজ্জামান) কে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারায় ৫ […]

উলিপুরে পুলিশের বিশেষ অভিযান: ২০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মার্চ 23, 2026

শাহ্জাহান খন্দকার ,উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ রাজু আহম্মেদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের […]

কুড়িগ্রামে জ্বালানি তেলের সংকট: ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনের কড়াকড়ি মনিটরিং

মার্চ 23, 2026

ডেস্ক নিউজ চলমান জ্বালানি তেলের সংকট মোকাবেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরেজমিনে সাহা ফিলিং স্টেশন, এসএস ফিলিং স্টেশন ও ফ্রেন্ডস ফিলিং স্টেশনে তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি যাচাই করা হয়। জেলা প্রশাসন […]

কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে সিন্দুরমতির ২০৫ বছরের ঐতিহাসিক মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মার্চ 23, 2026

মোঃ জাহিদ হাসান, রাজারহাট কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘীর ২০৫ বছরের পুরনো ঐতিহাসিক মেলাকে ঘিরে প্রস্তুতিমূলক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে সিন্দুরমতি পুকুরপাড় সংলগ্ন ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব […]

অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া কারাতে কাপে রৌপ্য জিতলেন কুড়িগ্রামের সুমন

মার্চ 23, 2026

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার Melbourne-এ অনুষ্ঠিত ৩৪তম ভিক্টোরিয়া কারাতে কাপ ২০২৬-এ রৌপ্যপদক অর্জন করেছেন কুড়িগ্রামের কৃতি ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন। প্রতিযোগিতাটি ভিক্টোরিয়া রাজ্যের হিল বক্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান কারাতে ফেডারেশনের আমন্ত্রণে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের হয়ে অংশ নেন সুমন। লাল-সবুজের পতাকা বুকে নিয়ে একের পর এক প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে পৌঁছান তিনি। […]

রাজারহাটে ব্যানার লাগানো ও ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ, ছাত্রদল নেতা আহত

মার্চ 23, 2026

‎ ‎​মোঃ জাহিদ হাসান, রাজারহাট ‎​কুড়িগ্রামের রাজারহাটে রাজনৈতিক এনসিপির জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক চৌধুরী রিংকু র‍্যাবেনকে নিয়ে সাইলেন্ট আশরাফুল নামের ফেসবুক পেজে একটি পোস্টকে কেন্দ্র করে প্রথমে এনসিপি ও বিএনপির সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে তুমুল মারামারির হয়। গত রবিবার রাত আনুমানিক ১১:০০ মিনিটের দিকে রাজারহাট রেলগেট এলাকায় […]

ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে কৃষকদের নিয়ে ব্যতিক্রমী ঈদ উৎসব ও খেলাধুলা অনুষ্ঠিত

মার্চ 22, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে প্রান্তিক কৃষকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ‘কৃষকের ঈদ উৎসব’ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে । ঈদের দ্বিতীয় দিন উপজেলার উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করে ফাইট আনটিন লাইট ফুল নামে একটি সংগঠন । এতে অংশ নেন এলাকার […]

আগামী ৭৫ দিনের মধ্যে পরিবর্তনশীল উলিপুর গড়ার প্রতিশ্রুতি: ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

মার্চ 22, 2026

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও কর্মীসভায় আগামী ৭৫ দিনের মধ্যে একটি পরিবর্তনশীল ও উন্নত উলিপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন উলিপুর-কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। রোববার (২২ মার্চ) দুপুরে উলিপুরের এম. এ. মতিন কারিগরি ও কৃষি কলেজের সভাকক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে কর্মীসভা, […]

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসায় প্লাটিনাম জয়ন্তী বর্ণাঢ্য আয়োজন, শতবর্ষ উদযাপনের প্রত্যাশা

মার্চ 22, 2026

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি উত্তর জনপদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গৌরবোজ্জ্বল ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ২০২৩ সালে আয়োজনের কথা থাকলেও বিভিন্ন কারণে বিলম্বিত হয়ে অবশেষে রবিবার (২২ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকাল […]

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবায় চরম নৈরাজ্য, পরিদর্শনে ক্ষুব্ধ এমপি

মার্চ 22, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের প্রধান চিকিৎসাসেবা কেন্দ্র কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ চরম অব্যবস্থাপনা, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন। রোববার (২২ মার্চ) আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। পরিদর্শনকালে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত নেই। ফলে গুরুতর অসুস্থ রোগীরা […]

Verified by MonsterInsights