শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

নাগেশ্বরীতে পারিবারিক কলহে বাবাকে হত্যা, ছেলে আটক

মার্চ 22, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ষাট বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান। নিহত আব্দুল খালেক (৬০) ওই গ্রামের বাসিন্দা। আটক তার ছেলে আসাদুজ্জামান মানিক (২৯)। […]

কুড়িগ্রামে ঈদের দিনেও থেমে নেই সেবা, জন্ম নিল নবজাতক শিশু

মার্চ 22, 2026

আশির্বাদ রহমান। কুড়িগ্রাম পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও কুড়িগ্রামে থেমে নেই স্বাস্থ্যসেবা কার্যক্রম। জেলার ৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নিরবচ্ছিন্নভাবে চালু রেখে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ। ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীদের ছুটি থাকলেও জনস্বার্থ বিবেচনায় এসব কেন্দ্রে সার্বক্ষণিক সেবা কার্যক্রম অব্যাহত রাখা […]

কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ শুক্রবার

মার্চ 19, 2026

নিউজ ডেস্ক সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) কুড়িগ্রামের পাঁচ উপজেলার সাতটি গ্রামে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এসব গ্রামের মানুষ আগাম ঈদ উদযাপনের প্রস্তুতি শেষ করে ঈদের জামাতের অপেক্ষায় রয়েছেন। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) জানিয়েছে, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার মোট সাতটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর […]

কুড়িগ্রাম রেল যোগাযোগে বড় ধাক্কা: সান্তাহারে লাইনচ্যুতি, বিকল্প রুটে চলছে কুড়িগ্রাম এক্সপ্রেস

মার্চ 19, 2026

নিউজ ডেস্ক | হামার কুড়িগ্রাম বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরাঞ্চলের রেল যোগাযোগে সৃষ্টি হয়েছে মারাত্মক বিঘ্ন, যার সরাসরি প্রভাব পড়েছে কুড়িগ্রামগামী যাত্রীদের ওপর। রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার–পার্বতীপুর মিটারগেজ লাইন সাময়িকভাবে বন্ধ (সাসপেন্ড) ঘোষণা করা হয়েছে। ফলে এই রুটে আপাতত কোনো মিটারগেজ ট্রেন চলাচল করছে না। এ পরিস্থিতিতে কুড়িগ্রামের […]

রাজারহাটে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

মার্চ 19, 2026

আব্দুল হাকিম সবুজ, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় এ আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যানন্দ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল […]

উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ১২ হাজার টাকা

মার্চ 19, 2026

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনের অপরাধে আয়নাল হক (৩৮), পিতা: কাছু ব্যাপারী, সাং: চরকলাকাটা, বুড়াবুড়ি, উলিপুরকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯ […]

কুড়িগ্রামে —১,০০০ অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ।

মার্চ 19, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত মানবিকতার পরিচয়—এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়ে কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লামহা তাওহীদ ট্রাস্ট ফাউন্ডেশন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যখন অনেক অসহায় পরিবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়ে ১,০০০ দরিদ্র ও […]

সচ্ছলদের হাতে ভিজিএফ চাল, বঞ্চিত প্রকৃত দরিদ্ররা: কুড়িগ্রাম সদর উপজেলা-এর পাঁচগাছীতে অনিয়মের অভিযোগ

মার্চ 19, 2026

নিউজ ডেস্ক “আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। কাজ না করলে পেটে ভাত যায় না। আমাকে এবার ঈদের চাল দেয় নাই। কেন দিলো না? আমরা কি চাল পাওয়ার যোগ্য না? আমরা কি এ দেশের নাগরিক না? আমরা কি ভোট দেই না?”—চোখে-মুখে হতাশা আর কণ্ঠে ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিলেন পাঁচগাছী ইউনিয়ন-এর ধরলা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা […]

কুড়িগ্রামে ব্যবসায়ীদের গুদামে বিপুল সরকারি চাল জব্দ, তদন্তে পুলিশ

মার্চ 19, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ব্যবসায়ীদের একাধিক গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে গিয়ে চালগুলো নিজেদের হেফাজতে নেয় পুলিশ। বুধবার (১৮ মার্চ) মধ্যরাতে উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের পাশের কাশিম বাজার এলাকায় স্থানীয় তিন ব্যবসায়ীর গুদামঘরে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। অভিযুক্তরা হলেন—ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্ল্যা […]

কুড়িগ্রাম পৌরসভায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

মার্চ 19, 2026

নিউজ ডেস্ক দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে কুড়িগ্রাম পৌরসভায় ব্যাপক অনিয়ম ও দলীয় প্রভাবের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের তালিকার ভিত্তিতে বিপুল সংখ্যক ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে, ফলে প্রকৃত দরিদ্রদের অনেকেই এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। […]

Verified by MonsterInsights