শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে-ড. আতিক মুজাহিদ

মার্চ 18, 2026

মোঃ মশিউর রহমান বিপুল।। হামার কুড়িগ্রাম “এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারা বিভিন্ন জায়গায় অনির্বাচিত দলীয় নেতাদের প্রশাসক বানিয়ে দেশকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আপনাদেরকে এতদিন বলতে শুনতাম ২টা প্রশাসক দিয়েছেন অনির্বাচিত, এটা ঠিক হয় নাই, খুব বাজে সিস্টেম হয়েছে, আর একদিনে ৪২টা প্রশাসক দিলেন, ১৩টা সিটি কর্পোরেশন দিলেন, এখন উপজেলা দিবেন, এটা কোন ধরণের […]

তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ: কুড়িগ্রামে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ

মার্চ 18, 2026

রতন রায় ।। কুড়িগ্রাম পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রীর- তারেক রহমান-এর নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামে অনুষ্ঠিত বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় তরুণ ও ছাত্র নেতাদের ব্যাপক সক্রিয় অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে […]

উলিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ 18, 2026

শাহজাহান খন্দকার।। উলিপুর পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আশিক হাসান […]

ঈদকে ঘিরে কুড়িগ্রামে যানজট নিরসনে সেনাবাহিনী-ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগ

মার্চ 18, 2026

আশির্বাদ রহমান ।। হামার কুড়িগ্রাম আর মাত্র দুই দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। উৎসবকে সামনে রেখে কুড়িগ্রাম শহরে যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে লক্ষ্যে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে সরেজমিনে দেখা […]

রাজারহাটে তিস্তা পাড়ের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো শান্তি সংঘ

মার্চ 18, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গতিয়াশাম গ্রামে তিস্তা নদী তীরবর্তী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন শান্তি সংঘ- এর উদ্যোগে এবং প্রচেষ্টা ফাউন্ডেশন ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্ট- এর সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। আজ ১৮ মার্চ (বুধবার) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গতিয়াশাম গ্রাম এলাকায় নদীভাঙন ও […]

ভূরুঙ্গামারীতে আসহাবিছ ছুফফা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সম্মানী প্রদান

মার্চ 18, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসহাবিছ ছুফফা ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষকদের মাঝে রমজান উপলক্ষে সম্মানী প্রদান করা হয়েছে। সংগঠনটির উদ্যোগে শিশু ও বয়স্কদের জন্য সহীহ তিলাওয়াত, তাজবীদ ও মৌলিক দ্বীনি শিক্ষার ক্লাস চালু রয়েছে। মাস শেষে শিক্ষকদের সম্মানী প্রদান করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সালমান […]

পাইকেরছড়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বঞ্চিত উপকারভোগীরা

মার্চ 17, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকার বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে প্রকৃত উপকারভোগীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে পাইকেরছড়া ইউনিয়নে মোট ৫ হাজার ৬০০ জন […]

কুড়িগ্রামে ছাত্রদল নেতাদের হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশ এখনও কোনো গ্রেফতারির তথ্য দেয়নি

মার্চ 17, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রামে নারকেল চুরিকে কেন্দ্র করে একটি বাসভবনে ছাত্রদল নেতাদের তাণ্ডব এবং চার লাখ টাকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো গ্রেফতারির তথ্য পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী, কুড়িগ্রাম শহরতলির কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের স্বাস্থ্যকর্মী জুয়েল হোসেনের বাসায় ১৬ মার্চ শবে কদরের রাতে একদল যুবক তিনটি নারকেল চুরি করে। […]

কুড়িগ্রাম অনলাইন মিডিয়া ক্লাবের কমিটি অনুমোদন, ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মার্চ 17, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে অনলাইন মিডিয়ার কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কুড়িগ্রাম অনলাইন মিডিয়া ক্লাবের আগামী দুই বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়েছে। একইসঙ্গে জেলার অনলাইন মিডিয়া কর্মীদের অংশগ্রহণে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে এম. রশিদ আলী, সহ-সভাপতি নাসিরা খন্দকার নিশা, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান (বিপুল), সাংগঠনিক সম্পাদক […]

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেলেন অনেক স্বচ্ছল পরিবার, যেখানে বিএনপির তুলনায় জামায়াতের বেশি

মার্চ 17, 2026

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অসহায়, দুস্থ ও অনগ্রসর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে। তবে এ কার্যক্রমকে ঘিরে স্বচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১৩৩ জন অসহায় ও […]

Verified by MonsterInsights