
মার্চ 17, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হাজীপাড়া হিজবুল্লাহ যুব সংগঠনের উদ্যোগে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা […]

মার্চ 17, 2026
ডেস্ক নিউজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দর ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। জানা গেছে, সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের সকল […]

মার্চ 16, 2026
মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম চলতি ঈদ যাত্রায় ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে একটি ডিও লেটার প্রদান করেন যার স্মারক নং: ড.এ.এম/২৬ কুড়িগ্রাম-২/২০২৬/০০০০১৪ ডিও লেটারে রেলমন্ত্রীকে অবগত করে ড. […]

মার্চ 15, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (১৫ মার্চ) উপজেলার গোড়াই রঘুরায় ঝাকুয়াপাড়া এলাকায়।এক মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওসি সাঈদ ইবনে সিদ্দিকের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় গেলে তাঁদের অবরুদ্ধ করে রেখে মব সৃষ্টি […]

মার্চ 15, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম শহরের তালতলা কলেজপাড়া এলাকায় অবস্থিত মাদানী কিন্ডারগার্টেন-এ একজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য ও আদর্শবান প্রার্থীদের এ পদে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, স্নাতক বা সমমান হতে হবে। কর্মঘণ্টা […]

মার্চ 14, 2026
মোঃ আব্দুল হাকীম সবুজ ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌলভীপাড়া এলাকায় তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজের নানা অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। গত ১৩ মার্চ ২০২৬ তারিখে রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান রবি এন্টারপ্রাইজ প্রায় ৭শ মিটার এলাকায় সিনথেটিক জিও ব্যাগের কার্পেটিং ঢালাইয়ের কাজ শুরু করে। অভিযোগ উঠেছে, পানি উন্নয়ন […]

মার্চ 14, 2026
কে.এম. মামুন অর-রশিদ, রাজারহাট পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাজারহাট সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজারহাট পশ্চিম আদর্শ থানা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট পশ্চিম আদর্শ থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি সুজন […]

মার্চ 14, 2026
মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামে বিশ্বের সর্ব বৃহৎ কড়াইয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।দরিদ্র মানুষের ক্ষুধামুক্তি ও দুর্যোগে ব্যবহার করার জন্য কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশন নির্মাণ করা কড়াটির আয়তন ৭৭০ বর্গ ফুট। ব্যাস ৩১.৫ ফুট ও গভীরতা ৪.৫ ফুট। এই কড়াইতে একসাথে ১ লক্ষ মানুষের খাবার রান্না করা যায়। শনিবার ১৪ মার্চ দুপুরে কড়াইয়ে […]

মার্চ 14, 2026
মোঃ মিজানুর রহমান ।। নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে (৫০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (১৩ মার্চ) রাত (প্রায়) ৩টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান। পুলিশ সূত্রে জানা গেছে, […]

মার্চ 14, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রোকন, […]