বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ আব্দুল হাকীম সবুজ ।। রাজারহাট


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌলভীপাড়া এলাকায় তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজের নানা অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

গত ১৩ মার্চ ২০২৬ তারিখে রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান রবি এন্টারপ্রাইজ প্রায় ৭শ মিটার এলাকায় সিনথেটিক জিও ব্যাগের কার্পেটিং ঢালাইয়ের কাজ শুরু করে। অভিযোগ উঠেছে, পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত সিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের মাধ্যমে কাজ পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা কাজে বাধা দেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে ঠিকাদারের লোকজনের বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে এলাকাবাসী কাজটি বন্ধ করে দেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আব্দুর রফিক অভিযোগ করে বলেন, তার বাড়ি নদীর একেবারে কিনারায়। তার বাড়ির সামনে মিক্সার মেশিন বসিয়ে কাজ করা হচ্ছে। নির্ধারিত পরিমাণ সিলেকশন বালু দেওয়া হচ্ছে না, অনেক সময় অর্ধেক দেওয়া হয় বা দেওয়া হয় না। সিমেন্টও মাঝে মাঝে কম দেওয়া হচ্ছে। এতে কাজের মান দুর্বল হয়ে পড়ছে। এছাড়া জিও ব্যাগের বস্তায় যে পরিমাণ বালু ও সিমেন্ট থাকার কথা তার চেয়ে প্রায় ২০ থেকে ২৫ কেজি কম পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, “আমি তিস্তা নদীর ভাঙনের শিকার একজন মানুষ। তাই ভালোভাবে কাজটি সম্পন্ন হোক, সেটাই চাই।”

একই এলাকার বাসিন্দা হরপ্রসাদ রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজটি সঠিকভাবে করা হচ্ছে না। অফিসের লোকজনকে বিষয়টি জানালেও তারা গুরুত্ব দিচ্ছেন না।

এসময় নদীর তীরে ডাম্পিং করা অসংখ্য ছেঁড়া-ফাটা জিও ব্যাগ সাংবাদিকদের দেখিয়ে স্থানীয়রা জানান, এখানে ফেলা অনেক জিও ব্যাগই ছিঁড়ে গেছে। বর্ষা মৌসুমে পানি বাড়লে এসব বস্তা থেকে বালু বের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে তীর সংরক্ষণ বাঁধটি ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

স্থানীয় এক কিশোর সিফাত নদীর তীরে ফেলা জিও ব্যাগগুলোর ছেঁড়া অংশ দেখিয়ে বিষয়টি সাংবাদিকদের নজরে আনে।

ভেকু চালক আহসান হাবীব জানান, তিনি স্লোপিং, পাইলিং ও খননের কাজ করছেন। তার দাবি অনুযায়ী উপরিভাগ থেকে নিচ পর্যন্ত ১০ মিটার, নিচের টপ থেকে জিও ব্যাগ ডাম্পিং পর্যন্ত ১৮ মিটার এবং গভীরতা ৭ মিটার। তবে সরেজমিনে এসব তথ্যের সঙ্গে বাস্তব কাজের মিল পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান রবি এন্টারপ্রাইজ-এর ম্যানেজার আশরাফুল ইসলাম কাজ বন্ধের বিষয়ে বলেন, স্থানীয় কিছু সমস্যার কারণে কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে কী ধরনের সমস্যা হয়েছে জানতে চাইলে তিনি পরে নির্দিষ্ট একটি স্থানে দেখা করতে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, কাজ বন্ধের বিষয়টি তার জানা নেই। এছাড়া যে কাজটি এখনও শুরু হয়নি, সেটি দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]