বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম অনলাইন মিডিয়া ক্লাবের কমিটি অনুমোদন, ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে অনলাইন মিডিয়ার কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কুড়িগ্রাম অনলাইন মিডিয়া ক্লাবের আগামী দুই বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়েছে। একইসঙ্গে জেলার অনলাইন মিডিয়া কর্মীদের অংশগ্রহণে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে এম. রশিদ আলী, সহ-সভাপতি নাসিরা খন্দকার নিশা, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান (বিপুল), সাংগঠনিক সম্পাদক মোঃ মোহতাসিম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম হোসেন (প্রিন্স), কোষাধ্যক্ষ তারেক খান মজলিশ তারা, প্রচার সম্পাদক মোঃ রাকিব ইসলাম, নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান) ও মোঃ হাবিবুর রহমান এবং সদস্য হিসেবে মোঃ আব্দুর রহমান ও মোঃ তূর্জয় হাসান মনোনীত হয়েছেন।

বিজ্ঞাপন

অপরদিকে, ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার ও মতবিনিময় সভায় কুড়িগ্রামের বিভিন্ন অনলাইন মিডিয়া কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই-বাছাইয়ের গুরুত্ব, ভ্রান্ত তথ্য প্রতিরোধ এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুনদের সাংবাদিকতার মতো মহৎ পেশায় হাতেখড়ি দেওয়া, প্রয়োজনীয় জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, অনলাইন মিডিয়াকে আরও দায়িত্বশীল ও কার্যকর করতে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। সেই লক্ষ্যেই পেশাগত মানোন্নয়ন, সমন্বিত উদ্যোগ এবং ইতিবাচক সাংবাদিকতা চর্চাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]