কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন /
কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেস ক্লাব এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে অবস্থিত স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এছাড়াও শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চা, যা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে।