
মোঃআবু সাঈদ ইসলাম, কচাকাটা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় অবহেলার চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টা ৪০ মিনিট পার হলেও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে জানা গেছে।
সরকারি নিয়ম অনুযায়ী, মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের কথা থাকলেও, কেদার ইউনিয়ন পরিষদে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সচেতন মহলের মতে, জাতীয় পতাকা উত্তোলন শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি দেশের প্রতি সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। এমন গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের অবহেলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :