
মার্চ 31, 2026
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। জনবল নিয়োগ, অগ্নিনির্বাপণ গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ থাকা সত্ত্বেও শুধুমাত্র জমি জটিলতার কারণে এখনো স্থাপিত হয়নি একটি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন। বর্তমানে এই অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রায় ২০ কিলোমিটার দূরে নাগেশ্বরী ফায়ার স্টেশন […]

মার্চ 31, 2026
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি মসজিদের নাম ও অবস্থান পরিবর্তন করে সম্মানী ভাতা প্রাপ্তির তালিকায় অন্তর্ভূক্তির অভিযোগ উঠেছে। ফুলবাড়ী ইউনিয়নের একটি মসজিদকে ভাঙ্গামোড় ইউনিয়নের মসজিদ হিসেবে দেখিয়ে অনৈতিকভাবে সংশ্লিষ্ট ভাতা উত্তোলনের পায়তারা চলছে বলে অভিযোগ করেছে বঞ্চিতরা। স্থানীয় সূত্রে জানা যায়, তালিকাভূক্ত মসজিদটির প্রকৃত অবস্থান ফুলবাড়ী ইউনিয়নে হলেও কাগজপত্রে তা ভাঙ্গামোড় ইউনিয়নের অন্তর্ভুক্ত […]

মার্চ 28, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের ভাড়াকৃত গোডাউন থেকে ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবেরডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালান রাজিবপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, আবুল হোসেনের […]

মার্চ 28, 2026
ডেস্ক নিউজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর নবীন শিক্ষার্থী আবদুর রহিম খায়রুলের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। শুক্রবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, তিনি তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (EEE) বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার […]

মার্চ 28, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। […]

মার্চ 27, 2026
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে পুলিশ পরিচয়ে তদবির ও প্রতারণার চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতেই গ্রেফতার হয়েছেন কুড়িগ্রামের এক যুবক। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বিকেলে মধুপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মোঃ মিজানুর রহমান (২৮/৩০), পিতা গোলাম মোস্তফা, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার […]

মার্চ 27, 2026
মোঃ জাহিদ হাসান, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় থানা পুলিশের এক ঝটিকা অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রাসেল মিয়া (২৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাসেল মিয়া রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুঠির গ্রামের আব্দুল জলিল মিয়ার […]

মার্চ 27, 2026
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম সদর কুড়িগ্রামে বালু উওোলন বন্ধের পাশাপাশি ধরলা নদীর ভাঙ্গন রোধে নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। আজ শুক্রবার কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ি ধরলা নদীর পাড় এলাকায় বিকালে বালু উওোলন বন্ধের পাশাপাশি ধরলা নদীর ভাঙ্গন রোধে নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ভোগডাঙ্গা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের […]

মার্চ 27, 2026
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে এলাকাবাসীর হাতে আটক হওয়া গাজা ও একটি মোটরসাইকেল ছেড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১:০০ […]

মার্চ 26, 2026
মোঃআবু সাঈদ ইসলাম, কচাকাটা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় অবহেলার চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টা ৪০ মিনিট পার হলেও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে জানা গেছে। সরকারি নিয়ম অনুযায়ী, মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় […]