
ডেস্ক নিউজ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর নবীন শিক্ষার্থী আবদুর রহিম খায়রুলের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। শুক্রবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, তিনি তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (EEE) বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডার পর ভোরে ফজরের নামাজ আদায় করে নিজ কক্ষে ঘুমাতে যান খায়রুল। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে সহপাঠীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে তার নিথর দেহ দেখতে পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, মৃত্যুর আগে তার শরীরে কোনো অসুস্থতার লক্ষণ দেখা যায়নি।
অকালপ্রয়াত এই শিক্ষার্থীর বাড়ি রাজারহাট উপজেলা-এর চায়না বাজার এলাকায়। তিনি ২০২৩ সালে কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে হাবিপ্রবিতে ভর্তি হন। ছাত্রজীবনে তিনি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর ঘড়িয়ালডাংগা ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বৈছাআর কুড়িগ্রাম জেলার সাবেক সদস্য, জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা, রাজারহাট উপজেলা শিবিরের বায়তুল মাল (অর্থ) সম্পাদক ও বর্তমান হাজি দানেশ থানা সভাপতি আব্দুর রহিম খাইরুল ছিলেন।
তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে চায়না বাজার ঈদগাঁ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :