বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বালু উওোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম সদর

কুড়িগ্রামে বালু উওোলন বন্ধের পাশাপাশি ধরলা নদীর ভাঙ্গন রোধে নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন।


আজ শুক্রবার কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ি ধরলা নদীর পাড় এলাকায় বিকালে বালু উওোলন বন্ধের পাশাপাশি ধরলা নদীর ভাঙ্গন রোধে নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন ভোগডাঙ্গা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম,ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি মিয়া, যুগ্ম আহবায়ক আমির হোসেন,সমাজ সেবক মোক্তার আলী, আব্দুস সামাদ,মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
মানববন্ধনে আমির হোসেন বলেন নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড বিআইডব্লিউটিএ এর মাধ্যমে খনন করে।খননকৃত বালু আবেদনের মাধ্যমে আমাদের নিজস্ব জমিতে রাখছি, যাতে আবাদি জমি ও বসতবাড়ি রক্ষা হয়।

এসময় ইউপি সদস্য আব্দুল আলিম বলেন জনস্বার্থে প্রশাসন ধরলা নদীর পাড়ের মানুষের কথা চিন্তা করে বালু মহল ঘোষনা বন্ধ করবেন।

মানববন্ধনে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি মিয়া বলেন জেলা প্রশাসনকে টেন্ডার বাতিলরকরে বালু বিক্রি বন্ধের আহবান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]