
মোঃ জাহিদ হাসান, রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় থানা পুলিশের এক ঝটিকা অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রাসেল মিয়া (২৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাসেল মিয়া রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুঠির গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন রাসেল মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮১ পিস ইয়াবা ও ২২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির সরঞ্জাম ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং শুক্রবার (২৭ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
পুলিশ আরও জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :