বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

বিদ্যুৎহীন ইউনিয়ন পরিষদে ৩ বছর ধরে তালা, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

মে 9, 2026

ফজলুল করিম ফারাজী সরকারি অর্থে প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন—উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। কিন্তু বাস্তবে সেই ভবনে ঝুলছে তালা। নেই বিদ্যুৎ সংযোগ, নেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রম। গত তিন বছর ধরে কার্যত অচল হয়ে পড়ে আছে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ। ফলে জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্র, ভিজিএফ ও সামাজিক নিরাপত্তা […]

কুড়িগ্রাম সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি

মে 9, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম সীমান্তে সুরক্ষা নিশ্চিতকরণ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় জেলার সীমান্ত এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শনিবার সকালে সদর […]

কুড়িগ্রামের চরাঞ্চলে জলবায়ু ধর্মঘট পালিত

মে 8, 2026

মোঃ ফজলুল করিম ফরাজি কুড়িগ্রামের চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবিতে ব্যতিক্রমধর্মী এক জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। শুক্রবার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ভাঙনকবলিত ‘প্রথম আলো চরে’ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৩৫০ ডট বাংলাদেশ ও সিরা’র সহযোগিতায়, ইয়ুথ ফর এনডিসি অংশীদারিত্বে এবং জাস্টিস ফর চর অ্যান্ড লোকাল রিসার্চের […]

বাইপাস সড়ক নির্মাণে উচ্ছেদের শঙ্কা, দুশ্চিন্তায় কুড়িগ্রামের পত্রিকা হকাররা

মে 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে জেলা পরিষদের একটি ছোট্ট কক্ষে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে পত্রিকা হকার সমিতির কার্যক্রম। প্রতিদিন ভোরে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এসে পৌঁছায় এই ঘরটিতে। সেখান থেকেই জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত, দোকানপাট, রেস্টুরেন্ট ও বাসাবাড়িতে নিয়মিত সংবাদপত্র পৌঁছে দেন হকাররা। এই কাজের মাধ্যমেই জীবিকা নির্বাহ করছেন বেশ […]

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ

মে 8, 2026

মোঃ মিজানুর রহমান, ভূরুঙ্গামারী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারী কাস্টম মোড় এলাকায় সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে আন্ধারীঝাড় বাজার থেকে ডিপের হাট কাস্টম মোড়গামী সড়কের পাশে থাকা একটি সরকারি ইউক্যালিপটাস গাছ […]

কুড়িগ্রামে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ, ২ মাসের কারাদণ্ড

মে 7, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ছেলের করা অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত বাবাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আমিনুল ইসলাম তারেক। জানা যায়, উপজেলার দক্ষিণ বাশজানী গ্রামের মৃত এনছার আলীর ছেলে বাচ্চু মিয়া (৪৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের প্রভাবে তিনি […]

রংপুর বিভাগে উদীয়মান সাইবার এক্সপার্ট কুড়িগ্রামের ইয়াকুব আলী

মে 7, 2026

শাহরিয়ার সৃজন, হামার কুড়িগ্রাম রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার তরুণ আইটি উদ্যোক্তা ইয়াকুব আলী সাইবার নিরাপত্তা খাতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন। প্রযুক্তির প্রতি আগ্রহ ও দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা জোরদার, হ্যাকিং ঝুঁকি প্রতিরোধ এবং ডিজিটাল সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের নিরাপত্তা নিশ্চিত করা, […]

নাগেশ্বরী বাসস্ট্যান্ডে যুবতীকে মারধরের অভিযোগ

মে 7, 2026

শাহরিয়ার সৃজন, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এক যুবতীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় পড়ে থাকা ওই যুবতীকে কয়েকজন ব্যক্তি মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়রা […]

রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

মে 7, 2026

এনামুল হক সরকার, রাজারহাট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে রাজারহাট উপজেলা ছাত্রদল। সদ্য ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে আশরাফুল হক বিপুলকে সভাপতি ও […]

কুড়িগ্রামে মাদক মামলার আসামি জামিন নিয়ে পলাতক,রায়ে এলো ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার অর্থদন্ড

মে 6, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামে মাদক চোরাচালান মামলায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (০৬ মে) বিকেলে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জয়নাল […]