রংপুর বিভাগে উদীয়মান সাইবার এক্সপার্ট কুড়িগ্রামের ইয়াকুব আলী


Shahariar Srejon প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন /
রংপুর বিভাগে উদীয়মান সাইবার এক্সপার্ট কুড়িগ্রামের ইয়াকুব আলী

শাহরিয়ার সৃজন, হামার কুড়িগ্রাম

রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার তরুণ আইটি উদ্যোক্তা ইয়াকুব আলী সাইবার নিরাপত্তা খাতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন। প্রযুক্তির প্রতি আগ্রহ ও দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা জোরদার, হ্যাকিং ঝুঁকি প্রতিরোধ এবং ডিজিটাল সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের নিরাপত্তা নিশ্চিত করা, হারানো অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং সাইবার হয়রানি মোকাবিলায় তার কার্যক্রম অনেকের কাছে নির্ভরযোগ্য হয়ে উঠেছে। অনলাইনে বিভিন্ন সমস্যায় পড়া ব্যবহারকারীদের সহায়তা দিয়ে তিনি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন।

স্থানীয়দের বিশ্বাস, সঠিক সুযোগ ও প্রশিক্ষণ পেলে ইয়াকুব আলী ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তার এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে।