
মে 25, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের গেটের তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট বসানোর ঘটনায় জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৫ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, কলেজ কর্তৃপক্ষের অনুমোদন না […]

মে 25, 2026
ফজলুর করিম ফরাজি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকার ভেঙে যাওয়া গ্রামীণ সেতু পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল। দুর্ঘটনার পর স্থানীয় মানুষের দুর্ভোগ ও যাতায়াত সংকটের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সেতুর ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে […]

মে 23, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৮ কেজি ভারতীয় গাঁজা ও ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের […]

মে 23, 2026
মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর উপর প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধি দল। শনিবার দুপুরে চীনা রোড ব্রিজ কর্পোরেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলা নদীর দুই পাড় ঘুরে দেখেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই। […]

মে 21, 2026
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নিহত নূরানী বেগম (৩৫) উপজেলার বজরা ইউনিয়নের খামারদামারহাট এলাকার বাসিন্দা মশিউর রহমানের […]

মে 19, 2026
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ধরলা ও ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধ এবং নদীতীর সংরক্ষণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা […]

মে 18, 2026
শাহজাহান খন্দকার, উলিপুর উলিপুরে ইউক্লিপটাস গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে মোঃ বাবু মিয়া (৩৫) নামে এক যুবকের। সোমবার (১৮ মে) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে শিববাড়ি বাজারের পূর্ব পাশে রেললাইন সংলগ্ন একটি ইউক্লিপটাস গাছে ওঠেন বাবু মিয়া। […]

মে 17, 2026
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বর্তমান সময়ে যেখানে অনেকেই বৃদ্ধ পিতা-মাতার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেন, সেখানে অসুস্থ বাবার ঋণ পরিশোধ ও সুস্থতা কামনায় ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক যুবক। বাবার কাছে কারো কোনো পাওনা থাকলে তা পরিশোধের আহ্বান জানিয়ে উপজেলার পৌর শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় অটোরিকশাযোগে মাইকিং […]

মে 12, 2026
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা আরও ঘনীভূত হতে পারে। এছাড়া […]

মে 12, 2026
বিনোদন ডেস্ক:যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে অবস্থান করলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাঙালিদের আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি ওকলাহোমায় একটি অনুষ্ঠানে মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশের সময় […]