
মে 22, 2025
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় যানজট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও দোকান ব্যবসায়ীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন চলাচলকারী যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ বৃহস্পতিবার সকালে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ড্রেনেজ–ব্যবস্থা সচল না থাকায় পানি নিষ্কাশনও বাধা পাচ্ছে।

মে 22, 2025
নারীবিষয়ক সংস্কার কমিশন নিয়ে চলমান বিতর্কে অশালীন ভাষা ও গালাগাল ব্যবহারের কারণে আলোচনা সঠিক পথে অগ্রসর হতে পারছে না বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, কিছু আলেমের কটু ভাষা আলোচনাকে নীতিহীন ও বিভ্রান্তিমূলক করে তুলেছে, যা উভয় পক্ষেরই ক্ষতি করেছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নারীর ন্যায্যতা ও নারী সংস্কার […]

মে 22, 2025
পৃথিবীর শতাধিক দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সমস্যা সমাধানে ১৩ দফা প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বুধবার এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় উপদেষ্টার হাতে ১৩ দফা প্রস্তাব সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।

মে 22, 2025
আগামী এক সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু করা এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় অন্যদের […]

মে 22, 2025
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সেখানে ট্রাকের ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। পাশাপাশি আদালতের রায় দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি। ইশরাক হোসেন বলেন, ‘আজ হাইকোর্টের রায় শোনার […]

মে 22, 2025
সাত ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। বিকেল পাঁচটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এদিনের মতো অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এ সময় ছাত্রদলের নেতা–কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে […]