
মে 22, 2025
তাসনিম হোসেন: আমার মতে, ইলেকট্রনিক পণ্য কেনার ক্ষেত্রে কিস্তি বা ইএমআই-সুবিধা খুব কার্যকর একটি ব্যবস্থা। এর প্রধান কারণ হলো, উচ্চ মূল্যের পণ্য কেনার সময় মোটা অঙ্কের অর্থ পরিশোধের বোঝা থেকে গ্রাহকেরা মুক্তি পান। এই সুবিধায় গ্রাহকেরা সাশ্রয়ীভাবে মাসিক কিস্তি পরিশোধের মাধ্যমে উচ্চ মূল্যের রেফ্রিজারেটর বা অন্যান্য ইলেকট্রনিক পণ্য কিনতে সক্ষম হন। ফলে ইএমআই-সুবিধা গ্রাহকদের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে […]

মে 22, 2025
ছয় ধরনের পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রপ্তানি ৪০ শতাংশ কমেছে। লোকসানের মুখে বন্দরের রপ্তানি ব্যবসা। এতে প্রতিদিন বন্দরে ৪০ লাখ টাকার লোকসান হচ্ছে। গত পাঁচ দিনে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্দরে আগের মতো আর কর্মব্যস্ততা নেই। ব্যবসায়ীদের ভাষ্য, ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে স্থলবন্দরের রপ্তানি ব্যবসা বিরাট হুমকির মুখে পড়ার আশঙ্কা […]

মে 22, 2025
আফগানিস্তানের শাসক তালেবানকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে যাওয়া হবে কি না, যুক্তরাষ্ট্র তা পর্যালোচনা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানিয়েছেন। গতকাল বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির এক শুনানিতে রুবিও বলেন, ‘আমি মনে করি, এই শ্রেণিবিন্যাস (তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া) এখন আরও একবার পর্যালোচনার আওতায় রয়েছে।’

মে 22, 2025
জাপানের কৃষিমন্ত্রী তাকু ইতো এক অনুষ্ঠানে রসিকতা করে বলেছিলেন, তাঁকে কখনো চাল কিনতে হয় না। কারণ, তাঁর সমর্থকেরা তাঁকে অনেক চাল উপহার দেন। ইতো ভেবেছিলেন, চাল নিয়ে তাঁর এই রসিকতা জাপানের মানুষকে হাসাবে। কিন্তু এই মন্তব্যে হাসি ওঠার বদলে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। আর এই প্রতিক্রিয়ার চাপেই শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ইতো। […]

মে 22, 2025
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল বুধবার বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে জরুরি আলোচনার জন্য সৌদি আরব একটি ‘নিরপেক্ষ’ ভেন্যু হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফের সঙ্গে পরামর্শ করেছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে টিভি চ্যানেলের কয়েকজন সংবাদ উপস্থাপকের সঙ্গে আলাপকালে শাহবাজ […]

মে 22, 2025
গায়ক মাঈনুল আহসান নোবেল আদালতের কাছে দাবি করেছেন, যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি তাঁর স্ত্রী। তিনি ধর্ষণ করেননি। ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম উদ্দিন। ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে নোবেলের বিরুদ্ধে। নোবেলকে গ্রেপ্তারের পর আজ […]

মে 22, 2025
একই জায়গায় মাদক সেবন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটির জেরে রাজধানীর জিগাতলায় খুন হন কলেজছাত্র সামিউর রহমান খান (আলভী)। যদিও এই কথা–কাটাকাটির সময় ছিলেন না তিনি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ কথা জানিয়েছে। রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড–সংলগ্ন একটি গলিতে ১৬ মে সামিউর ও তাঁর বন্ধুদের […]

মে 22, 2025
তরুণদের এই দলটি মূলত মুঠোফোনে বিভিন্ন ভিডিও ধারণ করে সেটি টিকটকে পোস্ট করে। আরও ভালো মানের ভিডিও করার জন্য তাদের একটি উন্নত ক্যামেরা প্রয়োজন ছিল। এ জন্য তারা উন্নত মানের ক্যামেরা ছিনতাইয়ের পরিকল্পনা করে। তাই ফেসবুকে ফটোগ্রাফার নুরুল ইসলামের পেজ ঘুরে তাঁকে লক্ষ্যবস্তু বানায়। তারপর বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার জন্য নুরুল ইসলামকে অনুরোধ জানানো হয়। […]

মে 22, 2025
আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রাফিক অ্যালার্ট গ্রুপে একজন লিখেছেন, ‘কেউ ভুলেও ফার্মগেট-বিজয় সরণি আইসেন না, আর আসলেও আমার জন্য লাঞ্চ নিয়ে আইসেন।’ পোস্টদাতা এই দুই এলাকার ভয়াবহ যানজট পরিস্থিতি বোঝাতে তাঁর পোস্টে একটি ভিডিও যুক্ত করে দিয়েছেন। সেই ভিডিওতে দেখা যায়, সড়কে থাকা গাড়িগুলো স্থির দাঁড়িয়ে আছে। শুধু বিজয় সরণি ও […]

মে 22, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার মূল কারণ উদ্ঘাটন এবং প্রকৃত আসামিকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং শাহরিয়ারের সহপাঠী-বন্ধুরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে বেলা ১টা পর্যন্ত তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে […]