জাপানের কৃষিমন্ত্রী তাকু ইতো এক অনুষ্ঠানে রসিকতা করে বলেছিলেন, তাঁকে কখনো চাল কিনতে হয় না। কারণ, তাঁর সমর্থকেরা তাঁকে অনেক চাল উপহার দেন।
ইতো ভেবেছিলেন, চাল নিয়ে তাঁর এই রসিকতা জাপানের মানুষকে হাসাবে। কিন্তু এই মন্তব্যে হাসি ওঠার বদলে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। আর এই প্রতিক্রিয়ার চাপেই শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ইতো।
জাপানে কয়েক দশকের মধ্যে জীবনযাত্রার খরচ এখন সবচেয়ে বেশি। এতে মানুষ এমনিতে চাপের মধ্যে আছে। আর মানুষের জীবনযাত্রায় ব্যয়বৃদ্ধির বড় প্রভাব পড়েছে অন্যতম প্রধান খাদ্যপণ্য চালের ওপর। গত এক বছরে চালের দাম দ্বিগুণ হয়ে গেছে। আমদানি করা চালের সরবরাহও খুব সীমিত।
বিজ্ঞাপন
গত রোববার স্থানীয় এক তহবিল উত্তোলন অনুষ্ঠানে করা ওই মন্তব্যের জন্য তাকু ইতো দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি একটু বেশিই বলে ফেলেছিলাম।’
পোস্ট টি পড়া হয়েছে : 96
বিজ্ঞাপন

আগস্ট 7, 2025
রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি অব্যাহত রাখার অভিযোগে, ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ( ৬ আগস্ট) হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, আইইইপিএএবং ট্রেড অ্যাক্টের আওতায় জাতীয় নিরাপত্তা ভিত্তিতে জারি করা নির্বাহী আদেশটি ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এই পদক্ষেপকে […]

আগস্ট 6, 2025
শ্রীলঙ্কায় দুর্নীতির অভিযোগে ক্ষমতাধর রাজাপাকসে পরিবারের এক সদস্যকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (সিআইএবিওসি)। বুধবার (৬ আগস্ট) গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী শাশীন্দ্র রাজাপাকসে। তিনি দেশেটির দুই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা ও গোটাবায়া রাজাপাকসের ভাতিজা। সিআইএবিওসি জানিয়েছে, শাশীন্দ্র সরকারি কর্মকর্তাদের চাপ দিয়ে ক্ষতিপূরণ আদায় করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেছিলেন, তার মালিকানাধীন একটি সম্পত্তি ক্ষতিগ্রস্ত […]

আগস্ট 6, 2025
গাজায় চলমান মানবিক বিপর্যয় রোধে ইসলামি দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ বুধবার (৬ আগস্ট) সকালে এক টেলিফোন আলাপনে এ পদক্ষেপের কথা তুলে ধরেন পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, গাজায় যা ঘটছে তা কোনো স্বাধীনচেতা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ‘আমি আশা করি ইসলামি দেশগুলো […]