বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃ*ত্যু

মে 6, 2026

শাহরিয়ার সৃজন, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবাইদুল (পিতা: আব্দুল হক) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে টাপুর চর পাড়া এলাকায় নিজ জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা […]

রৌমারীতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মে 6, 2026

জুয়েল রানা,রৌমারী সীমান্তবর্তী জনপদ রৌমারীতে মাদকের বিস্তার রোধে জোরদার হয়েছে পুলিশের তৎপরতা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে রৌমারী ফায়ার সার্ভিস পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রৌমারী থানার সাব-ইন্সপেক্টর […]

কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মে 2, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম সদর কুড়িগ্রামে গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ মে) বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় […]

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৫ লক্ষ টাকার ভারতীয় চোরাচালান আটক

মে 2, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম সদর সীমান্ত সুরক্ষায় নিজেদের দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে। জব্দকৃত মালামালের সিজারমূল্য ২৪,১০,৫৭০/- (চব্বিশ লক্ষ দশ হাজার পাঁচশত সত্তর টাকা)। উল্লেখ্য, বিজিবি সদর দপ্তরের নির্দেশিত ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে মাদক ও চোরাচালান নির্মূলে কুড়িগ্রাম […]

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

মে 2, 2026

শাহজাহান খন্দকার, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা […]

কুড়িগ্রামে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে 2, 2026

ফজলুল করিম, কুড়িগ্রাম সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেন। শনিবার (২ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জেলা কার্যালয়, ঈদগাহ মাঠ এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ […]

নাগেশ্বরী বাজারে পাশের সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে সাধারণ জনগণ

মে 2, 2026

মোঃ সিয়াম শাহারিয়ার সৃজন, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী বাজারে পাশের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে। ফলে রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও ভাঙাচোরা অংশ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে পথচারী, রিকশা ও অটোরিকশা চালকরা প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে বাজার এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে […]

শ্বশুরবাড়িতে জামাই হত্যা: স্ত্রী-শ্যালক গ্রেপ্তার

মে 2, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে জামাই আক্তারুজ্জামান রুবেল (২৫) হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তাররা হলেন—নিহতের স্ত্রী জেসমিন খাতুন (২৩) ও শ্যালক মিজানুর রহমান (৩৮)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে র‍্যাব-১৩, রংপুরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নিহত রুবেল ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা […]

রাজারহাটে ইয়াবা-এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

মে 2, 2026

মোঃ জাহিদ হাসান, রাজারহাট (কুড়িগ্রাম) কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (১ মে) রাতে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ছিনাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম […]

কুড়িগ্রামে ফিলিং স্টেশনে অনিয়মে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

এপ্রিল 30, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম সদর কুড়িগ্রামে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়াসহ গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোট চারটি মামলা দায়ের করা হয়। তদন্তে পাটেশ্বরী […]