নাগেশ্বরী বাজারে পাশের সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে সাধারণ জনগণ


Shahariar Srejon প্রকাশের সময় : মে ২, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন /
নাগেশ্বরী বাজারে পাশের সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে সাধারণ জনগণ

মোঃ সিয়াম শাহারিয়ার সৃজন, নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী বাজারে পাশের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে। ফলে রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও ভাঙাচোরা অংশ।

সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে পথচারী, রিকশা ও অটোরিকশা চালকরা প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে বাজার এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, বহুদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।