মোঃ সিয়াম শাহারিয়ার সৃজন, নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী বাজারে পাশের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে। ফলে রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও ভাঙাচোরা অংশ।
সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে পথচারী, রিকশা ও অটোরিকশা চালকরা প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে বাজার এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, বহুদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

