
ফজলুল করিম, কুড়িগ্রাম
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেন।
শনিবার (২ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জেলা কার্যালয়, ঈদগাহ মাঠ এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শ্রমিকদলের নেতা মোহাম্মদ আলী, নুরে আলম সিদ্দিকী শাহিন, আব্দুল আজিজ আজিজুল, রিপন, আব্দুর রহিম সাধু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা মিয়া, শ্রমিকদলের মোঃ রিজন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা এসময় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :