রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল


Shahariar Srejon প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন /
রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

এনামুল হক সরকার, রাজারহাট

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে রাজারহাট উপজেলা ছাত্রদল।

সদ্য ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে আশরাফুল হক বিপুলকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টায় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শুভেচ্ছা মিছিলে অংশগ্রহণ করেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সুমন সরকার ও খালিদ হাসান খোকন, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শাখার সভাপতি সোহাগ, সহ-সভাপতি আহসান হাবীব, আরিফুল ইসলাম আরিফ, আল মিজান মাহিনসহ আরও অনেকে।

আনন্দ মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।