বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

রৌমারীতে পারিবারিক কলহের জেরে মা–কন্যার নদীতে ঝাঁপ, মা উদ্ধার হলেও শিশু নিখোঁজ

অক্টোবর 9, 2025

রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মা ও চার বছরের শিশু কন্যা জিঞ্জিরাম নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় মা’কে জীবিত উদ্ধার করা গেলেও শিশুটি এখনো নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় যাদুর চর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ফিরোজ মিয়ার স্ত্রী মোছাঃ […]

কুড়িগ্রামে ড. ইউনুসকে ব্যঙ্গ করে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার!

অক্টোবর 8, 2025

নিউজ ডেস্ক অনলাইন   কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে ব্যঙ্গ করে সাদা-কালো পোস্টারে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাম্পেইন চালানোর অভিযোগ উঠেছে।   প্রাপ্ত ছবিতে দেখা যায়, অল্পবয়স্ক দুই যুবক রাতের অন্ধকারে ও দিনের আলোতে স্থানীয় বাজার, দোকানঘর ও সড়কের পাশের খুঁটিতে পোস্টার লাগাচ্ছে। এক পোস্টারে লেখা— “শেখ হাসিনাতেই আস্থা”, অপরটিতে ড. ইউনুসের […]

কুড়িগ্রামে নদীর স্রোতে ভেসে এলো গন্ডার! চমকে উঠলো গ্রামবাসী

অক্টোবর 8, 2025

ভুরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে ভেসে এসেছে একটি মৃত গন্ডার। ৭ অক্টোবর সন্ধ্যায় তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের নদীর চরে আটকা পড়ে এটি। স্থানীয়রা জানান, উজান থেকে সম্প্রতি নদীতে ভেসে আসছে গাছের গুঁড়ি, মৃত গরু, মাছ ও জীবন্ত সাপ। ধারণা করা হচ্ছে, প্রবল স্রোতের ধাক্কায় কোথাও আঘাত পেয়ে গন্ডারটির মৃত্যু হয় এবং […]

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় মালপত্র জব্দ

অক্টোবর 8, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ টাকা বলে জানিয়েছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও […]

শ্রমিকদের জাগরণে কুড়িগ্রামে শ্রমিকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অক্টোবর 8, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি ‘শ্রমিকের ঘামেই দেশের অর্থনীতি এগিয়ে যায়, তাদের সম্মান, অধিকার ও মর্যাদা রক্ষাই আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রাম সদরের লোড-আনলোড ও কুলি শ্রমিকসহ সব শ্রমিকের জাগরণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা […]

কুড়িগ্রামে কালজানি নদীতে লালচে গাছের গুঁড়ি, মানুষ ধরছে ‘রক্তচন্দন’ ভেবে

অক্টোবর 8, 2025

ভুরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কালজানি নদীতে রোববার (৫ অক্টোবর) ভারতের দিক থেকে হাজার হাজার গাছের গুঁড়ি ভেসে এসেছে। এসব গাছের বেশিরভাগই বাকল ও শিকড়বিহীন এবং লালচে রঙের হওয়ায় স্থানীয়রা এগুলোকে রক্তচন্দন বা শ্বেতচন্দন কাঠ ভেবে নদী থেকে সংগ্রহে নেমে পড়েছেন। কালজানি নদী থেকে দুধকুমার নদী ও চিলমারীর ব্রহ্মপুত্র পর্যন্ত পৌঁছানো এসব গুঁড়ি ধরে নিয়ে […]

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙনে ১৬ বাড়ি ও ৪ মসজিদ নদীগর্ভে, পানিবন্দি তিন হাজার মানুষ

অক্টোবর 7, 2025

বিশেষ প্রতিনিধি অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা ও নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। তিস্তা নদীর তীব্র স্রোতে একদিনেই ১৬টি বাড়ি ও চারটি মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ, চর নাখেন্দা, সরিষাবাড়ি ও গতিয়াসামের মাঝেরচরসহ চারটি গ্রামে পানি ঢুকে প্রায় ৭০০ পরিবারের অন্তত তিন […]

কুড়িগ্রামের সন্তান ড. আতিক মুজাহিদ তুরস্কের ডেপুটি মিনিস্টারের সঙ্গে বৈঠকে দেশের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা

অক্টোবর 6, 2025

নিজস্ব প্রতিবেদক || হামার কুড়িগ্রাম নিউজ   বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকায় তুরস্কের দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন […]

নাগেশ্বরীতে দুধকুমোর নদীতে স্রোতে ভেসে নিখোঁজ ধান ব্যবসায়ী মনসুর আলী

অক্টোবর 6, 2025

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা এলাকায় দুধকুমার নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন মনসুর আলী (৩৮) নামের এক ধান ব্যবসায়ী। তিনি উপজেলার খামার নকুলা গ্রামের বাসিন্দা।   স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভারত থেকে ভেসে আসা কাঠ ও গাছের গুঁড়ি সংগ্রহ করতে নদীতে নামেন মনসুর আলী। এক […]

গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু, একই দিনে প্রাণ হারাল মাদরাসা শিক্ষার্থীও!

অক্টোবর 5, 2025

নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে সহিবর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুছনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সহিবর বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী […]