
অক্টোবর 5, 2025
নিউজ ডেস্ক অনলাইন তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হলেও, অবিরাম বৃষ্টিপাতের কারণে তা বাতিল করে শুধুমাত্র স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। দুপুরে সংগঠনের জেলা সমন্বয়কারী ও জেলা বিএনপির আহ্বায়ক […]

অক্টোবর 4, 2025
নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূজা মণ্ডপে দায়িত্ব পালনকালে আল-আমিন (৪০) নামে এক পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশ সদস্য আল-আমিন কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন। রাতে পূজা […]

অক্টোবর 3, 2025
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডলের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ বাজারে এ কর্মসূচি হয়। মানববন্ধনে ইউনিয়নের সব ইউপি সদস্য, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও আশপাশ ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান অংশ নেন। এতে […]

অক্টোবর 3, 2025
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সার্কেলে মুনতাসির মামুন মুন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদানের পরপরই এলাকায় এক মর্মান্তিক ঘটনার উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার নিজ জেলা গাইবান্ধা। তার অধীনস্থ ভূরুঙ্গামারী থানা ও কচাকাটা থানা। তিনি তার (৩ অক্টোবর) সকালে ঐ স্ট্যাটাসে লিখেছেন ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং […]

অক্টোবর 1, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে গৃহবধূ ফাতেমাকে সংঘবদ্ধ ধর্ষণের পর গলাটিপে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে নিহতের বাবা মো. আসাদ আলী (আসাবুদ্দিন) লিখিত বক্তব্যে দাবি করেন, গত ১৪ আগস্ট রাতে […]

সেপ্টেম্বর 30, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, টিনশেড ঘরের ভেতরে অবস্থানকালে […]

সেপ্টেম্বর 30, 2025
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি কুড়িগ্রাম জেলায়ও আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে আগামীকাল বুধবার সকাল পর্যন্ত তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড এ তথ্য জানিয়েছে। সংস্থার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে বজ্রঝড় হতে পারে। এর মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, […]

সেপ্টেম্বর 29, 2025
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাজারহাটের দুই হিন্দু কিশোরীর ইসলাম ধর্ম গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড মসজিদের দ্বিতীয় তলার ক্যাডেট মাদরাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় আলেম সমাজ। সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়, হাফেজ ফেরদৌসের বাড়িতে তল্লাশির সময় পুলিশ নারীদের পর্দা ভঙ্গ করেছে। এ ঘটনায় ক্ষোভ […]

সেপ্টেম্বর 28, 2025
নিউজ ডেস্ক অনলাইন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি বলেন, এ উদ্যোগ বাণিজ্য ও বিনিয়োগকে নতুন মাত্রা দেবে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে […]

সেপ্টেম্বর 28, 2025
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের সদর উপজেলায় খাজনার নামে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। উপজেলার মোগলবাসা ইউনিয়নের মোগলবাসা ঘাট থেকে সবজি চারা পরিবহনের সময় কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সবজি চারা বিক্রেতা আবু তাহের। আবু তাহের জানান, আগে মোগলবাসা ঘাট থেকে রৌমারীতে সবজি চারা পাঠাতে নৌকা ভাড়া বাবদ মাত্র ১০০ […]